বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন ১। অনুন্নত দেশে যে শিল্পের প্রাধান্য দেখা যায়— i. কুটির শিল্প ii. ভারী শিল্প iii. ক্ষুদ্র শিল্প নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ২। হস্তান্তরযোগ্যতা না থাকা সত্ত্বেও ব্যক্তির দক্ষতাকে কেন সম্পদ বলা হয়? ক) দক্ষতার উপযোগিতা আছে খ) দক্ষতার সামাজিক স্বীকৃতি আছে গ) দক্ষতার অর্থনৈতিক মূল্য আছে ঘ) ব্যক্তি তার দক্ষতাকে ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে ৩। লোকপ্রশাসন কোন খাতের অন্তর্ভুক্ত? ক) কৃষি খ) শিল্প গ) সেবা ঘ) বাণিজ্য ৪। সামাজিক অবকাঠামোর উপাদান হলো— i. শিক্ষা ii. স্বাস্থ্য iii. পরিবহন নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ৫। অর্থনীতিতে ‘সেবা’ বলতে বোঝায়— ক) যার মাধ্যমে মানুষ উপকৃত হয় খ) যার বিনিময়মূল্য আছে গ) একজন মানুষের সাধারণ গুণ ঘ) নতুন দ্রব্য উৎপাদন ৬। অনুন্নত দেশে জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি? ক) শিল্প খ) কৃষি গ) বাণিজ্য ঘ খনিজ সম্পদ ৭। মোট জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে কয়টি দিক বিবেচনায় আনতে হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৮। কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য আবশ্যক— i. মোট জাতীয় উৎপাদন ii. মোট দেশজ উৎপাদন iii. মাথাপিছু আয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ৯। মধ্যআয়ের দেশগুলোকে বলা হয়— ক) উন্নত দেশ খ) অনুন্নত দেশ গ) উন্নয়নশীল ঘ) স্থবির অর্থনীতির দেশ ১০। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের অপরিহার্য শর্ত হলো— i. প্রাথমিক দ্রব্যাদির হিসাব ii. চূড়ান্ত দ্রব্যাদির হিসাব iii. মাধ্যমিক দ্রব্যাদির হিসাব নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii ১১। বাংলাদেশের রপ্তানিপণ্যের সবচেয়ে বড় বাজার কোন দেশ? ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ভারত ঘ) পাকিস্তান ১২। অর্থনৈতিক কার্যাবলির অগ্রগতি কোনটির ওপর নির্ভরশীল? ক) জনগণের খ) সংগঠনের গ) পুঁজির ঘ) রাজনীতির ১৩। জনসংখ্যা সম্পদ হয়— i. দারিদ্র্যের হার কমলে ii. প্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে iii. কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১৪। কোনো দেশের মাথাপিছু আয় নির্দেশ করে— i. জীনযাত্রার মান ii. দেশের অর্থনৈতিক অবস্থা iii. মানবিক চাহিদা নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১৫। বাংলার স্বর্ণযুগ বলা হয় কোন শাসন আমলকে? ক) প্রাচীন খ) মুসলিম গ) ব্রিটিশ ঘ) পাকিস্তানি ১৬। নিচের কোনটি ‘সামাজিক সেবা’ খাতের অন্তর্ভুক্ত? ক) শিক্ষা খ) পরিবহন গ) সংরক্ষণ ও যোগাযোগ ঘ) হোটেল ও রেস্তোরাঁ ১৭। অর্থনীতির খাত বলতে বোঝায় অর্থনীতির বিভিন্ন— i. শাখা ii. অংশ iii. বৈশিষ্ট্য নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১৮। অনুন্নত দেশে যেসব শিল্পের প্রাধান্য দেখা যায়— i. কুটির শিল্পের ii. ভারী শিল্পের iii. ক্ষুদ্র শিল্পের নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১৯। দেশজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? ক) ভৌগোলিক সীমানা খ) জাতীয়তা গ) প্রাকৃতিক সম্পদ ঘ) খনিজ সম্পদ উত্তর : ১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২ গ. ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ক।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আরও তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে পরবর্তী

আরও তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

কমেন্ট