বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
ঝালকাঠিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও বৎসরিক প্রবৃদ্ধি পাঁচ ভাগ প্রদানসহ আট দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অ্যাসোসিয়েশনের শতাধিক শিক্ষক অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি শাহ মাহমুদ কবির, সাধারণ সম্পাদক আবদুস ছালাম খান, সাংগঠনিক সম্পাদক মীর মো. এনামুল হক, রজাপুর উপজেলা সভাপতি মো. হারুণ উর রশিদ, নলছিটি উপজেলা সভাপতি মো. মনজুরুল হক প্রমুখ। বক্তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫ অনুপাত ২ প্রথা বাতিলসহ আট দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথ্যায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
কমেন্ট