বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
কারিগরিতে ২০৩০ সালে শিক্ষার্থী হবে ৩০ শতাংশ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষায় ১ শতাংশ থেকে ভর্তির হার গত আট বছরে ১৪ শতাংশে উন্নীত হয়েছে। ২০৩০ সালের মধ্যে তা শতকরা ৩০ ভাগে উন্নীত করা হবে। গতকাল বুধবার এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইনস্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে গতকাল ’রিজিওনাল কনফারেন্স অন টিভিইটি ফর গ্লোবাল কম্পিটিটিভনেস’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তর, কলম্বো প্লান স্টাফ কলেজ এবং আইডিইবি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
এতে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। তাদের অবশ্যই যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। এ বিশাল শ্রমশক্তিকে প্রশিক্ষিত করে তুলতে পারলে তারা দেশে ও বিদেশে কাজ করার সুযোগ পাবে। দেশে আরো ২৩টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৮টি মহিলা টিএসসি স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) স্থাপণ করা হবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কলম্বো প্লান স্টাফ কলেজ (সিপিএসসি)-এর মহাপরিচালক ড. রামহরি লামিচানে, আইডিইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ প্রমুখ।
কমেন্ট