বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা
ষষ্ঠ অধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। কখন কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে?
ক) বাল্যকালে খ) যৌবনকালে
গ) বয়ঃসন্ধিকালে ঘ) শিশুকালে
২। মানুষের শরীরের এইচ আইভি ভাইরাস থাকে—
i. রক্তে ii. বীর্যে iii. থুথুতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। নিচের কোনটিতে HIV ভাইরাস নেই—
ক) রক্ত খ) মায়ের দুধ গ) হাঁচি ঘ) যোনিরস
৪। এইচআইভি কোন ধরনের সমস্যা?
ক) রাজনৈতিক খ) অর্থনৈতিক
গ) নৈতিক ঘ) আর্থ-সামাজিক
৫। AIDS ঝুঁকিমুক্ত থাকার উপায়—
ক) ঝুঁকিপূর্ণ আচরণ করা খ) আবেগকে প্রশ্রয় দেওয়া
গ) কুপ্রস্তাবে রাজি হওয়া ঘ) ধর্মীয় অনুশাসন মেনে চলা
৬। কত বছর বয়সীদের কিশোর-কিশোরী বলা হয়?
ক) ১০-১২ খ) ১২-১৯ গ) ১০-১৯ ঘ) ১২-১৮
৭। কাদের মধ্য এইডসের ঝুঁকি বেশি?
ক) কিশোরী খ) শিশু গ) মহিলা ঘ) কিশোর
৮। HIV বা AIDS-এর বিরুদ্ধে কী করতে হবে?
ক) যুদ্ধ করতে হবে
খ) আন্দোলন করতে হবে
গ) প্রতিরোধ করতে হবে
ঘ) ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে
৯। নিচের কোনটি প্রতিকারবিহীন রোগ?
ক) ডায়রিয়া খ) জন্ডিস
গ) এইডস ঘ) ধনুষ্টংকার
১০। বাংলাদেশ সরকার কত সালে জাতীয় এইডস কমিটি গঠন করে?
ক) ১৯৯৯ খ) ১৯৮৫ গ) ১৯৮১ ঘ) ১৯৮৩
১১। এইডস রোগ উপশমের জন্য নিচের কোন পরামর্শ দেওয়া হয়?
ক) বেশি বেশি পরিশ্রম করতে হবে
খ) অন্যান্য রোগ থেকে সতর্ক থাকা
গ) বোরিক এসিড খেতে হবে
ঘ) আলাদা ঘরে থাকতে হবে
১২। নিচের কোন প্রতিষ্ঠানটি এইডস আক্রান্তদের সেবাদান করে?
ক) মুক্ত আকাশ বাংলাদেশ খ) HSEB সংস্থা
গ) এডিবি সংস্থা ঘ) আইডিএ ফান্ড
১৩। কোনো ব্যক্তির রক্তে এইচআইভি আছে কি না তা কিভাবে নিশ্চিত করা যায়?
ক) চোখ পরীক্ষার মাধ্যমে খ) আল্ট্রাসাউন্ড করে
গ) রক্ত পরীক্ষার মাধ্যমে ঘ) ইউরিন পরীক্ষার মাধ্যম
১৪। কোনো ব্যক্তির রক্ত এইচআইভি পজিটিভ হলে—
i. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
ii. দীর্ঘদিন বেঁচে থাকে
iii) নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। নিচের কোন ওষুধের মাধ্যমে এইডস রোগী অনেকটা সুস্থ থাকতে পারে?
ক) অ্যান্টিসেপ্টিক খ) অ্যান্টিবায়োটিক
গ) টোকেন ঘ) অ্যান্টিরেট্রোভাইরাল
১৬। কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তার স্বল্পমেয়াদি কর্মসূচি গ্রহণ করা হয়?
ক) ১৯৮৫ খ) ১৮৮৮ গ) ১৯৮৮ ঘ) ১৮৮৫
১৭। এইচআইভি নিয়ন্ত্রণের একমাত্র উপায় কী?
ক) পরিশ্রম না করা খ) বেশি বেশি খাওয়া
গ) ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করা
ঘ) এর সংক্রমণ প্রতিরোধ করা
১৮। এইডস আক্রান্ত রোগীদের সুস্থ রাখার জন্য নিচের কোনটি করতে হবে?
ক) কাউন্সেলিং
খ) তার রোগের পরিণতির কথা বলে
গ) খেলাধুলা করে ঘ) বেশি বেশি খেতে হবে
উত্তর
১. গ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. খ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ক।
কমেন্ট