বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন বহু নির্বাচনী প্রশ্ন ১। জনসংখ্যা নীতিতে কোনটির ওপর জোর দেওয়া হয়েছে? ক) প্রজনন স্বাস্থ্যসেবার খ) অধিক জন্ম হারের গ) শিশুশ্রমের ঘ) দারিদ্র্যের ২। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার কোনটির ওপর গুরুত্ব দিয়েছে? ক) বিয়ে রেজিস্ট্রেশন খ) যৌতুক গ) প্রশিক্ষণ কার্যক্রম ঘ) ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ ৩। জনসংখ্যা উন্নয়নে যে পকিল্পনা গৃহীত হয় তাকে কী বলে? ক) জনসংখ্যা উন্নয়ন খ) জনসংখ্যা পরিকল্পনা গ) জনসংখ্যা নীতি ঘ) জনসংখ্যা উন্নয়ন নীতি ৪। জনসংখ্যা নীতিতে কতটি সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ৫। বর্তমান সরকার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কয়টি লক্ষ্য নির্ধারণ করেছে? ক) ৫টি খ) ৭টি গ) ১০টি ঘ) ১১টি ৬। জনসংখ্যা নীতির মুখ্য উদ্দেশ্য কোনটি? ক) জীবনযাত্রার মান উন্নয়ন খ) জনসংখ্যাকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ গ) নিরাপদ সন্তান প্রসব ঘ) জন্ম ও মৃত্যুহার হ্রাস ৭। বেসরকারি সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্র হলো— ক) জনসংখ্যা কার্যক্রম খ) পরিবার-পরিকল্পনা কার্যক্রম গ) জনসংখ্যা ও পরিবার-পরিকল্পনা কার্যক্রম ঘ) নারী ও শিশু শিক্ষা কার্যক্রম ৮। মেয়েদের অল্প বয়সে বিবাহ বিষয়ে বেসরকারি সংস্থার কার্যক্রম কোনটি? ক) বাল্যবিবাহ নিরোধ খ) বিবাহ বিলম্বিত করার জন্য উদ্বুদ্ধ করা গ) ২০ বছর বয়সে বিবাহ করতে উদ্বুদ্ধ করা ঘ) বাল্যবিবাহ নিরোধ ও বিবাহ বিলম্বিত করার জন্য উদ্বুদ্ধ করা ৯। জনসংখ্যা সমস্যা মোকাবেলায় জনগণের সচেতনতা সৃষ্টির জন্য বেসরকারি সংস্থা কোন উপকরণ তৈরি করে? ক) পোস্টার ও ডকুমেন্টারি ফিল্ম খ) মাইকিং ও লিফলেট বিতরণ গ) পরিবার-পরিকল্পনার ওষুধ ঘ) বই ও পত্রিকা ১০। বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার প্রথম লক্ষ্যমাত্রা কোনটি? ক) চরম দারিদ্র্যাবস্থা নিরসন ও ক্ষুধা নিবারণ খ) জনসংখ্যা নিয়ন্ত্রণ গ) যুবকদের প্রশিক্ষণ দান ঘ) নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন ১১। গ্রামীণ নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ক) বিদেশে প্রেরণ খ) ক্ষুদ্রঋণ গ) প্রশিক্ষণ ঘ) আন্দোলন ১২। যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে হারে বৃদ্ধি পাচ্ছে না— ক) ফসলি জমি খ) খাদ্য উৎপাদন গ) সম্পদ ঘ) অনুদান ১৩। রাজুর বয়স ১২ বছর, কিন্তু সে নিরক্ষর। অক্ষরজ্ঞান লাভের জন্য রাজু কোন কার্যক্রমে ভর্তি হতে পারবে? ক) প্রাথমিক শিক্ষা খ) গণশিক্ষা গ) কারিগরি শিক্ষা ঘ) বহুমুখী শিক্ষা ১৪। শারমিন তার পিতার পরিবারের অভাব মেটানোর জন্য কিছু করতে চায়, সে জন্য শারমিন সরকারি কোন কার্যক্রমের সহায়তা নিতে পারে? ক) নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি খ) আয়বৃদ্ধিমূলক প্রকল্প গ) নারীশিক্ষা কর্মসূচি ঘ) স্বাস্থ্যসেবা প্রকল্প ১৫। প্রজনন ও মৃত্যুহার কমে যাওয়ায় বাংলাদেশে নিচের কোন সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে? ক) শিশুদের খ) কিশোরদের গ) যুবকদের ঘ) প্রবীণদের ১৬। সালমার ১৬ বছর বয়সে বিয়ে হয়, এই বিয়েকে কী বলে? ক) বাল্যবিয়ে খ) বহুবিবাহ গ) বৈধ বিবহ ঘ) অবৈধ বিবাহ ১৭। রেবেকা চার সন্তানের জননী হয়ে এখন স্বাস্থ্যহীনতায় ভুগছে—এটি কী ধরনের সমস্যা? ক) জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা খ) পুষ্টিহীনতা গ) বাল্যবিবাহ ঘ) রোগ সমস্যা ১৮। রানুর দাদি যুদ্ধের পর থেকে এ দেশের বেসরকারি সংস্থার মাধ্যমে নানাভাবে স্বাস্থ্যসেবা পেয়েছে। বেসরকারি সংস্থা এ দেশে কিভাবে কাজ শুরু করেছিল? ক) যুদ্ধবিধ্বস্ত মানুষের পুনর্বাসনের মধ্য দিয়ে খ) সরকারি সংস্থাগুলোকে সহযোগিতার মাধ্যমে গ) যুদ্ধ শুরু হওয়ার পূর্ব থেকে ঘ) বিদেশি আর্থিক সাহায্য পাওয়ার মধ্য দিয়ে ১৯। আকতার স্যানিটারি কাজ শিখে বিদেশে কাজ করতে যায়, সে কেমন শ্রমিক? ক) দক্ষ খ) অদক্ষ গ) আধা দক্ষ ঘ) পেশাজীবী ২০। জুয়েল কম্পিউটার বিষয়ের ওপর পড়াশোনা করে বিদেশে চাকরি করছে। সে বিদেশে কোন খাতে চাকরি নিতে পারবে? ক) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খ) সিভিল ইঞ্জিনিয়ারিং গ) তথ্য-প্রযুক্তি ঘ) যোগাযোগ ২১। নিচের কোনটি একে অপরের সঙ্গে সম্পর্কিত? ক) শিক্ষা ও মানুষ খ) শিক্ষা ও কর্মসংস্থান গ) জনসংখ্যা ও উন্নয়ন ঘ) জনসংখ্যা ও শিক্ষা ২২। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন? ক) বাল্যবিয়ে নিরোধ ও সচেতনতা সৃষ্টি খ) সচেতনতা সৃষ্টি ও শিশুর মৃত্যু হ্রাস গ) বাল্যবিয়ে নিরোধ ও মা-শিশুর স্বাস্থ্যসেবা ঘ) পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ২৩। জনসংখ্যা সমস্যা মনে না করে এর সমাধানে কী করা উচিত? ক) জনসংখ্যার পুনর্বাসনের ব্যবস্থা করা খ) খাদ্য উৎপাদন বৃদ্ধি করা গ) অধিক সংখ্যক লোককে বিদেশে প্রেরণ করা ঘ) জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা ২৪। জনসংখ্যা নীতির কাঙ্ক্ষিত লক্ষ্য হলো—বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকের— i. জীবনমান উন্নয়ন ii. জীবনমানের উত্কর্ষ সাধন iii. প্রজনন স্বাস্থ্যসেবা নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ২৫। নারী শিক্ষার প্রসারে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে— i. মাধ্যমিক স্তর পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ii. ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি প্রদান iii. অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii নারী শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ— ♦ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি প্রদান। ♦ মাধ্যমিক স্তর পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ। ♦ অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা। উত্তর ১. ক ২. ক ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. ঘ।
হিসাববিজ্ঞান পূর্ববর্তী

হিসাববিজ্ঞান

বাউবির ভর্তির আবেদনের সময় বৃদ্ধি পরবর্তী

বাউবির ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

কমেন্ট