বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
হিসাববিজ্ঞান
অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
মান : ৩০
দ্বিতীয় অধ্যায় : লেনদেন
বহু নির্বাচনী প্রশ্ন
১। দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এর মাধ্যমেও লেনদেনের সৃষ্টি হয়। এখানে লেনদেনের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
ক) দৃশ্যমানতা খ) অদৃশ্যমানতা
গ) ঐতিহাসিক ঘটনা ঘ) দ্বৈতসত্তা
২। ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয়পক্ষের দাবিকে কী বলে?
ক) সম্পদ খ) আয়
গ) ব্যয় ঘ) দায়
৩। মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধের কারণে হিসাব সমীকরণের কোন কোন উপাদানে প্রভাব দেখাবে?
ক) দায় হ্রাস ও মালিকানাস্বত্ব হ্রাস খ) দায় হ্রাস ও সম্পদ হ্রাস
গ) দায় হ্রাস ও মালিকানাস্বত্ব বৃদ্ধি ঘ) সম্পদ বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি
৪। চালান কে প্রস্তুত করেন?
ক) ক্রেতা খ) বিক্রেতা
গ) পাওনাদার ঘ) পুলিশ
৫। মালিকানাস্বত্বকে প্রভাব বিস্তারকারী উপাদান কোনগুলো—
ক) সম্পদ ও দায় খ) সম্পদ ও আয়
গ) দায় ও আয় ঘ) আয় ও ব্যয়
৬। রিয়া প্রতিটি ৫ টাকা দামে ২০০টি কলম ক্রয় করল। কলমগুলো নিম্নমানের থাকায় ফেরত পাঠানো হলে সে কোন দলিল ব্যবহার করবে?
ক) চালান খ) ক্যাশমেমো
গ) ডেবিট নোট ঘ) ক্রেডিট নোট
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অপি ১,৫০,০০০ টাকার বিভিন্ন ধরনের পণ্যের মূল্যতালিকা পেলেন এবং তা থেকে ১,০০,০০০ টাকার পণ্য ক্রয় করলেন। কারবারে ১০,০০০ টাকা বেতনে একজনকে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হলো।
৭।
অপির কত টাকা লেনদেন হিসাবে অন্তর্ভুক্ত হবে?
ক) ১০,০০০ টাকা খ) ১,০০,০০০ টাকা
গ) ১,১০,০০০ টাকা ঘ) ২,৬০,০০০ টাকা
৮। হিসাব সমীকরণের কোন উপাদানে কত টাকা পরিবর্তন হবে?
ক) এ এবং ই উপাদান মোট ১,০০,০০০ টাকা
খ) এ এবং এল উপাদান মোট ১,১০,০০০ টাকা
গ) এ এবং ই উপাদান মোট ১,১০,০০০ টাকা
ঘ) এ এবং ই উপাদান মোট ২,৬০,০০০ টাকা
৯। মোট সম্পদের ওপর মালিকপক্ষের দাবিকে কী বলে?
ক) আয় খ) ব্যয়
গ) দায় ঘ) মালিকানাস্বত্ব
১০। হিসাববিজ্ঞানের আধুনিক সমীকরণ কোনটি?
ক) A = L+ (C + R – E - D)
খ) A = L+ (C – R + E – D)
গ) A = L - (C + R – E + D)
ঘ) A = L + (E + R – C – D)
১১। ক্যাশমেমোর দ্বিতীয় কপি কোথায় থাকে?
ক) ক্রয় বিভাগে খ) বিক্রয় বিভাগে
গ) উৎপাদন বিভাগে ঘ) হিসাব বিভাগে
১২। কারবারি লেনদেন দ্বারা—
i. দুটি হিসাব খাত প্রভাবিত হয়
ii. দুটি বিপরীতমুখী ও সমপরিমাণ পরিবর্তন ঘটে
iii. সর্বদা একই হিসাবের একই দিকে পরিবর্তন ঘটবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের প্রমাণপত্র কোনটি?
ক) চালান খ) ক্যাশমেমো
গ) ভাউচার ঘ) জাবেদা
১৪। আবুলের কাছ থেকে ৫,০০০ টাকার একটি চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো—এ লেনদেনটির জন্য হিসাব সমীকরণের—
ক) A উপাদান একবার বৃদ্ধি ও একবার হ্রাস
খ) A উপাদান বৃদ্ধি ও L উপাদান বৃদ্ধি
গ) A উপাদান বৃদ্ধি ও L উপাদান হ্রাস
ঘ) A উপাদান হ্রাস ও L উপাদান হ্রাস
১৫। বিক্রেতার কাছে চালান কী নামে অভিহিত?
ক) আন্তচালান খ) বহিচালান
গ) ক্যাশমেমো ঘ) ভাউচার
১৬। নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?
ক) নগদে ক্রয় খ) ধারে ক্রয়
গ) উত্তোলন ঘ) অবচয়
১৭। কোনটি দুই তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য?
ক) দ্বৈতসত্তা খ) গাণিতিক শুদ্ধতা
গ) আর্থিক অবস্থা ঘ) নগদ বিবরণী
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব রবিউল হক ২০১৭ সালের ৫ জুন তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৮০,০০০ টাকা নগদে প্রদান করেন।
১৮। জনাব রবিউল হকের ২০১৭ সালের ৫ জুন তারিখে সুবিধা প্রাপক কে?
ক) ক্রয় হিসাব খ) নগদান হিসাব
গ) দেনাদার হিসাব ঘ) পাওনাদার হিসাব
১৯। জনাব রবিউল হকের ২০১৭ সালের ৫ জুন তারিখের লেনদেনের জন্য প্রস্তুত করা হবে—
i. চালান
ii. ক্যাশমেমো
iii. ক্রেডিট নোট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। বাকিতে আসবাবপত্র ক্রয় করলে হিসাব সমীকরণে কী প্রভাব ফেলে?
ক) A বৃদ্ধি ও A হ্রাস খ) A বৃদ্ধি ও E হ্রাস
গ) A বৃদ্ধি ও L হ্রাস ঘ) A বৃদ্ধি ও L বৃদ্ধি
২১। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
ক) আয় ও ব্যয় খ) দায় ও সম্পদ
গ) সুবিধা ও অসুবিধা ঘ) গ্রহণ ও প্রদান
২২। সাধারণত ক্যাশমেমো কয় প্রস্থে প্রস্তুত করা হয়?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
২৩। ক্রেডিট নোট কে প্রস্তুত করে?
ক) ক্রেতা খ) বিক্রেতা
গ) ক্যাশিয়ার ঘ) হিসাবরক্ষক
২৪। ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয়পক্ষের দাবিকে কী বলে?
ক) দায় খ) সম্পদ
গ) মালিকানাস্বত্ব ঘ) সমাজসেবা
২৫। মালিকানাস্বত্বকে প্রভাবিত করে—
i. আয়
ii. ব্যয়
iii. সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২০১৭ সালের ১ জুন তারিখে মি. বাবুল আক্তার ৪০,০০০ টাকার পণ্য ক্রয় করেন। ওই পণ্য ক্রয় করার সময় তিনি বিক্রেতার কাছ থেকে একটি দলিল পান। ক্রেতা ওই দলিলের সঙ্গে ভাউচার যুক্ত করে ধারাবাহিকভাবে হিসাবের প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ করেন।
২৬। ভাউচার কত প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
২৭। মি. বাবুল আক্তার লিপিবদ্ধ করেন—
i. ক্যাশবুকের ডেবিট দিকে
ii. ক্যাশবুকের ক্রেডিট দিকে
iii. ক্যাশবুকের খরচের দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। ডেবিট নোট তৈরির দায়িত্ব কার?
ক) ক্রেতার খ) বিক্রেতার
গ) ম্যানেজারের ঘ) নিরীক্ষকের
২৯। চালান তৈরি করা হয়—
i. ক্রয়সংক্রান্ত তথ্য জানার জন্য
ii. বিক্রয়সংক্রান্ত তথ্য জানার জন্য
iii. ফলাফল জানার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। ভাউচার কার দ্বারা অনুমোদিত হতে হয়?
ক) ক্যাশিয়ার খ) হিসাবরক্ষক
গ) ব্যবস্থাপক ঘ) প্রাপক
উত্তর
১. খ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০.গ।
কমেন্ট