ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর আমরণ অনশন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর আমরণ অনশন

আইন বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশের জেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছয় শিক্ষার্থী আমরণ অনশনে যান। অনশনকারী শিক্ষার্থীরা হলেন ব্র্যাক বিজনেস স্কুলের ইয়াসিনুর রহমান, আইন বিভাগের কামরুন নাহার, ইরফানুল রহমান, সাদিয়া আফরিন, শেখ নোমান এবং ম্যাথমেটিকস ও ন্যাচারাল সায়েন্স বিভাগের আকাশ আহমেদ। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার থেকেই দুদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে যেসব পরীক্ষা চলমান রয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। আজ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস বন্ধ রয়েছে। এর মাঝেই ছয় শিক্ষার্থী অনশন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, চুক্তিতে থাকা শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানালে রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন, তাঁকে লাঞ্ছিত করেন। এরপর থেকেই মহাখালীতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
ঢাবির ১ম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ৭ আগস্ট পূর্ববর্তী

ঢাবির ১ম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ৭ আগস্ট

ঢাবির ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু পরবর্তী

ঢাবির ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু

কমেন্ট