রাবিতে ১১ শিক্ষকের ক্লাস বর্জন, ধর্মঘট

রাবিতে ১১ শিক্ষকের ক্লাস বর্জন, ধর্মঘট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসিমা জামানের অপসারণের দাবিতে বিভাগের ১১ শিক্ষক ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। পূর্বঘোষণা অনুযায়ী রবিবার সকাল ৯টা থেকে বিভাগের সভাপতির কক্ষের সামনের বারান্দায় অবস্থান নেন তারা। সভাপতির অপসারণ না হওয়া পর্যন্ত আজ থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানান আন্দোলকারী শিক্ষকের একজন অধ্যাপক এম আমিনুর রহমান। তিনি জানান, সভাপতি ও একজন শিক্ষিকা শিক্ষকদের সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে বিভাগের শিক্ষকদের মানহানি হচ্ছে ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমাদের আর কোনো উপায় নেই, তাই আজ থেকে আন্দোলনে বসেছি। সভাপতির অপসারণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রফেসর ড. মো. আমিনুর রহমান, প্রফেসর এস এম এক্রাম উল্যাহ, প্রফেসর ড. এস এম রাজী, প্রফেসর ড. কফিল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মো. রুহুল আমিন, সহযোগী অধ্যাপক ড. ফরহাত তাসনীম, মো. তারেক নূর, সহকারী অধ্যাপক মোসা. কামরুন নাহার, ড. এ কে এম মাহমুদুল হক, ড. মো. সুলতান মাহমুদ ও এস এম মোখলেসুর রহমান। বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসিমা জামান বলেন, বিভাগের সান্ধ্য কোর্সের শিক্ষার্থীদের নকলের মহা-উৎসব করার সুযোগ দিচ্ছেন ওই শিক্ষকরা। বিভাগের বিভিন্ন সময়ে অর্থ কেলেঙ্কারিতেও তারা যুক্ত। নিজেদের বিরুদ্ধে জমে থাকা বিভিন্ন অপকর্ম থেকে বাঁচতে একজোট হয়ে আমার সহকর্মীরা এখন অশিক্ষকসুলভ আচরণ করছেন। ভিসি প্রফেসর ড. মো. আব্দুস সোবহান বলেন, শিক্ষকদের অভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়িতে বিষয়টি ঘোলাটে হয়ে গেছে। সংকট সমধানে আমরা চেষ্টা করছি। বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাড়ছে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সংখ্যা পূর্ববর্তী

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাড়ছে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সংখ্যা

তাপমাত্রা অপরিবর্তিত থাকবে পরবর্তী

তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

কমেন্ট