বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
হিসাববিজ্ঞান
অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
বহু নির্বাচনী প্রশ্ন
মান : ৩০
চতুর্থ অধ্যায়
মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন
নিচের তথ্যের ভিত্তিতে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. মিজান ব্যবসায়ে ব্যবহারের জন্য ২০১৬ সালের জানুয়ারি মাসে ২০ হাজার টাকা দিয়ে কয়েকটি চেয়ার-টেবিল ক্রয় করলেন। ব্যবসায়ের প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় ২০১৬ সালের ডিসেম্বর মাসে ওই চেয়ার-টেবিল ৩১ হাজার টাকায় বিক্রি করলেন।
১। মি. মিজানের মূলধনজাতীয় আয়ের পরিমাণ কত?
(ক) ১১,০০০ টাকা (খ) ২০,০০০ টাকা
(গ) ৩১,০০০ টাকা (ঘ) ৫১,০০০ টাকা।
২। মূলধনজাতীয় ব্যয়ের সুবিধা—
(i) স্বল্পমেয়াদি
(ii) দীর্ঘমেয়াদি
(iii) অনিয়মিত।
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
৩। একটি নির্দিষ্ট সময় শেষে লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে অন্তত কয়টি বিবরণী প্রস্তুত করতে হয়?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি।
৪। মুনাফাজাতীয় ব্যয় হলো—
(i) অফিসে ব্যবহারের উদ্দেশ্যে কাগজ, কালি ও কলম ক্রয়,
(ii) ব্যবসায়ে ব্যবহারের জন্য ফ্রিজ ক্রয়,
(iii) বিক্রির উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
৫।
মূলধনজাতীয় প্রাপ্তি এবং মূলধনজাতীয় ব্যয়ের ভিত্তিতে কোন বিবরণীটি প্রস্তুত করা হয়?
(ক) বিশদ আয় বিবরণী (খ) মালিকানাস্বত্ব বিবরণী
(গ) আর্থিক অবস্থার বিবরণী (ঘ) রেওয়ামিল।
৬। সবচেয়ে দীর্ঘমেয়াদি দায় কোনটি?
(ক) পাওনাদার (খ) বকেয়া বেতন
(গ) ব্যাংক জমাতিরিক্ত (ঘ) ব্যাংকঋণ।
৭। পরিবহন ব্যয় মুনাফাজাতীয় ব্যয়, কারণ এটি একটি—
(ক) নিয়মিত ব্যয় (খ) অনিয়মিত ব্যয়
(গ) অভ্যন্তরীণ ব্যয় (ঘ) অপরিচালন ব্যয়।
৮। মি. রফিক কারখানা স্থাপনের আগে ওই স্থানের মাটির বুনট পরীক্ষা বাবদ ব্যয় করলেন ২০,০০০ টাকা। লেনদেনের প্রকৃতি অনুযায়ী এ ব্যয়কে কোন জাতীয় ব্যয় বলা হবে?
(ক) মূলধনজাতীয় (খ) মুনাফাজাতীয়
(গ) বিলম্বিত মুনাফাজাতীয় (ঘ) অনগদ লেনদেন।
৯। নতুন দালানের চুনকাম ব্যয় কোন জাতীয় ব্যয়?
(ক) মূলধনজাতীয় (খ) মুনাফাজাতীয়
(গ) বিলম্বিত মুনাফাজাতীয় (ঘ) অনগদ লেনদেন।
১০। রিয়া মূলধনজাতীয় ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করল। তার এইভাবে লিপিবদ্ধ করার কারণে কোনটি নির্ণয় ভুল হবে?
(ক) মুনাফা (খ) নগদান
(গ) ব্যাংক জমা (ঘ) দেনাদার ও পাওনাদার।
১১। কোন জাতীয় ব্যয়ের ফলাফল পরবর্তী বছরেও পাওয়া যায়?
(ক) মুনাফাজাতীয় ব্যয় (খ) মূলধনজাতীয় ব্যয়
(গ) পরিচালন ব্যয় (ঘ) অপরিচালন ব্যয়।
১২। নিচের কোনটি মূলধনজাতীয় লেনদেন?
(ক) মনিহারি ক্রয় (খ) বিজ্ঞাপন ব্যয়
(গ) পণ্য আনার পরিবহন ব্যয় (ঘ) আসবাবপত্র আনার পরিবহন ব্যয়।
১৩। নিচের কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় নয়?
(ক) নতুন পণ্যের গবেষণা ব্যয় (খ) ব্যবসায় স্থানান্তর ব্যয়
(গ) ৩ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ (ঘ) ৩ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ ব্যয়।
১৪। কলকবজা মেরামত খরচ ২,০০০ টাকা। এটি কোন জাতীয় ব্যয়?
(ক) মুনাফাজাতীয় (খ) মূলধনজাতীয়
(গ) বিলম্বিত মুনাফাজাতীয় (ঘ) মূলধনায়িত
১৫। কোনটি নিয়মিত সংঘটিত হয়?
(ক) মূলধনজাতীয় লেনদেন (খ) মুনাফাজাতীয় লেনদেন
(গ) বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেন (ঘ) দীর্ঘমেয়াদি লেনদেন।
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২০১৭ সালের ৩০ জুন নাবিলা ট্রেডার্সের কারবারে কাগজ, কালি ও কলম বাবদ খরচের পরিমাণ ৭,০০০ টাকা। এর মধ্যে ১,০০০ টাকা মূল্যের কাগজ ও কলম অব্যবহৃত ছিল।
১৬। সংশ্লিষ্ট বছর শেষে নাবিলা ট্রেডার্সের মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ কত?
(ক) ১,০০০ টাকা (খ) ৬,০০০ টাকা
(গ) ৭,০০০ টাকা (ঘ) ৮,০০০ টাকা।
১৭। নাবিলা ট্রেডার্সের ১,০০০ টাকা হিসাবভুক্তির কারণে ব্যবসায়ে মুনাফার ওপর কী প্রভাব পড়বে?
(ক) মোট মুনাফা বৃদ্ধি পাবে (খ) মোট মুনাফা হ্রাস পাবে
(গ) নিট মুনাফা বৃদ্ধি পাবে (ঘ) নিট মুনাফা হ্রাস পাবে।
১৮। প্রদত্ত ঋণের সুদ বাবদ ২,৪০০ টাকা বর্তমান বছরে পাওয়া গেল; কিন্তু এর মধ্যে ৪০০ টাকা আগামী বছর সংক্রান্ত। এ ক্ষেত্রে মুনাফাজাতীয় আয় কত?
(ক) ৪০০ টাকা (খ) ২,০০০ টাকা
(গ) ২,৪০০ টাকা (ঘ) ২,৮০০ টাকা।
১৯। আসবাবপত্র মেরামাত বাবদ এককালীন অত্যধিক ব্যয় করা হলে এটা কোন জাতীয় হিসাব?
(ক) মুনাফাজাতীয় ব্যয় (খ) মূলধনজাতীয় ব্যয়
(গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় (ঘ) মূলধনায়িত ব্যয়।
২০। তোমার কারবারের লাভ-লোকসান জানতে তুমি নিচের কোনটির সাহায্য নেবে?
(ক) মূলধনজাতীয় প্রাপ্তি (খ) মূলধনজাতীয় ব্যয়
(গ) মূলধনজাতীয় লেনদেন (ঘ) মুনাফাজাতীয় লেনদেন।
২১। বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় হলো—
(i) পণ্যের গবেষণা ব্যয়
(ii) অধিক বিজ্ঞাপন ব্যয়
(iii) ব্যবসায়প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২২। মুনাফাজাতীয় লেনদেন কয় ধরনের?
(ক) ২ ধরনের (খ) ৩ ধরনের
(গ) ৪ ধরনের (ঘ) ৫ ধরনের
২৩। কারবারের ফলাফল ও আর্থিক অবস্থা কার ওপর নির্ভরশীল?
(ক) সঠিক লেনদেন শ্রেণীকরণের (খ) সঠিক হিসাবব্যবস্থার
(গ) লেনদেনের পরিমাণের (ঘ) অধিক লেনদেনের।
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অপূর্ব তার কারবারের জন্য ১,০০,০০০ টাকা দিয়ে একটি পুরনো মোটরসাইকেল ক্রয় করলেন এবং এটি ব্যবহার উপযোগী করতে আরো ১০,০০০ টাকা খরচ করেন।
২৪। অপূর্বের এর জন্য উক্ত ১০,০০০ টাকা খরচকে কী হিসেবে গণ্য করতে হবে?
(ক) মুনাফাজাতীয় ব্যয় (খ) মূলধনজাতীয় ব্যয়
(গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় (ঘ) চলতি ব্যয়।
২৫। অপূর্ব তার উক্ত গাড়িটি ১,০০,০০০ টাকায় বিক্রি করলে নিচের কোনটি হবে?
(ক) মূলধনজাতীয় আয় হবে ১০,০০০ টাকা
(খ) মূলধনজাতীয় প্রাপ্তি হবে ১,০০,০০০ টাকা
(গ) মুনাফাজাতীয় ক্ষতি হবে ১০,০০০ টাকা
(ঘ) মুনাফাজাতীয় প্রাপ্তি হবে ৯০,০০০ টাকা।
২৬। লগ্নির সুদপ্রাপ্তি, পাওনাদারের কাছ থেকে বাট্টাপ্রাপ্তি ও কমিশনপ্রাপ্তি কোন ধরনের উদাহরণ?
(ক) মুনাফাজাতীয় ব্যয় (খ) মুনাফাজাতীয় প্রাপ্তি
(গ) মূলধনজাতীয় প্রাপ্তি (ঘ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
২৭। মুনাফাজাতীয় প্রাপ্তির বর্তমান বছরের অংশকে কী বলা হয়?
(ক) আয় (খ) ব্যয়
(গ) দায় (ঘ) সম্পদ।
২৮। অনিয়মিত আয় নিচের কোনটি?
(ক) বিক্রয় (খ) প্রাপ্ত বাট্টা
(গ) বিনিয়োগের সুদ (ঘ) পুরনো সম্পদ বিক্রয়
২৯। বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়—
(i) মূলধনজাতীয় ব্যয় দ্বারা
(ii) মুনাফাজাতীয় আয় দ্বারা
(iii) মুনাফাজাতীয় ব্যয় দ্বারা।
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
৩০। মুনাফাজাতীয় প্রদানে চলতি বছরের ব্যয়ের সঙ্গে পরিশোধ করা হয়—
(i) বিগত ব্যয়সমূহ
(ii) অগ্রিম ব্যয়সমূহ
(iii) বন্ধকি ঋণ পরিশোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
উত্তর
১. ক, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ, ২১. ঘ, ২২. ক, ২৩. ক, ২৪. খ, ২৫. খ, ২৬. খ, ২৭. ক, ২৮. ঘ, ২৯. গ, ৩০. ক।
কমেন্ট