বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র
তৃতীয় অধ্যায়
অর্থের সময়মূল্য
বহু নির্বাচনী প্রশ্ন
১। অর্থের সময়মূল্যের ধারণাটি কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক) আর্থিক অবস্থা নিরূপণে খ) সময় নির্ধারণে
গ) বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে ঘ) সুদের হার নির্ধারণে
২। চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে নিচের কোন উক্তিটি সঠিক হবে?
ক) বর্তমান মূল্য বেশি হবে খ) ভবিষ্যৎ মূল্য বেশি হবে
গ) ভবিষ্যৎ মূল্য কম হবে ঘ) সুদের হার বৃদ্ধি পাবে
৩। কেন বর্তমান ও ভবিষ্যৎ সময়ের অর্থের মূল্যে পার্থক্য ঘটে?
ক) সুদের হারের কারণে খ) চক্রবৃদ্ধির কারণে
গ) সুদ-আসলের কারণে ঘ) মূলধনী ব্যয়ের কারণে
৪। অর্থের বর্তমান সময়মূল্যের সঙ্গে ভবিষ্যৎ মূল্যের সঙ্গে পার্থক্য কেমন হবে?
ক) একই থাকবে খ) অনেক কম হবে
গ) বেশি হবে ঘ) কম হবে
৫। চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরের সুদাসল দ্বিতীয় বছরের কী হিসেবে গণ্য হয়?
ক) ক্ষতি খ) সুদ
গ) মুনাফা ঘ) আসল
৬। বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়—
i. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
ii. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৭। অর্থের সময়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান হলো—
i. সময়
ii. সুদের হার
iii. অর্থের তারল্য
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৮। যে বৃত্তিতে অন্তঃপ্রবাহ কিংবা বহিঃপ্রবাহ নির্দিষ্ট সময়ের শুরুতে সংঘটিত হয়, তাকে কোন ধরনের বৃত্তি বলা হয়?
ক) বিলম্বিত বার্ষিক বৃত্তি খ) সাধারণ বার্ষিক বৃত্তি
গ) অগ্রিম বার্ষিক বৃত্তি ঘ) চিরস্থায়ী বার্ষিক বৃত্তি
৯। ঋণ পরিশোধ সূচিতে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে—
i. আসলের পরিশোধ বৃদ্ধি পায়
ii. আসলের পরিমাণ একই থাকে
iii. সুদের পরিমাণ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১০। সময়রেখা দ্বারা কী নির্ধারণ করা হয়?
ক) আয় খ) ব্যয়
গ) সম্পদ ঘ) অর্থের সময়মূল্য
১১।
ঋণ পরিশোধ কিস্তিতে থাকে—
i. আসল পরিশোধ
ii. সুদের পরিমাণ
iii. মোট সুদের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১২। প্রতিবছরে সমপরিমাণ টাকা জমা দেওয়া বা গ্রহণ করা হলে তাকে কী বলা হয়?
ক) নগদ প্রবাহ খ) বর্তমান মূল্য
গ) ভবিষ্যৎ মূল্য ঘ) বার্ষিক বৃত্তি
১৩। বার্ষিক বৃত্তি কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) ছয়
১৪। অর্থের চক্রবৃদ্ধি দ্রুত হলে কোন উক্তিটি প্রযোজ্য হবে?
ক) বর্তমান মূল্য কম হবে খ) ভবিষ্যৎ মূল্য কম হবে
গ) সুদের হার কম হবে ঘ) চক্রবৃদ্ধি কম হবে
১৫। ‘n’ ধারা কী বোঝানো হয়?
ক) বছর সংখ্যা খ) চক্রবৃদ্ধির সংখ্যা
গ) সুদের হার ঘ) টাকার পরিমাণ
১৬। EAR-এর পূর্ণরূপ কোনটি
ক) Effective Actual Return
খ) Effective Annual Rate
গ) Effective Average Return
ঘ) Effective Annual Return
১৭। অর্থের সময়মূল্য সৃষ্টি হওয়ার কারণ কী?
ক) মুদ্রানীতি খ) আর্থিক নীতি
গ) তারল্য ঘ) সুদের হার
১৮। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) n দ্বারা খ) i দ্বারা
গ) m দ্বারা ঘ) A দ্বারা
১৯। যেকোনো নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে কোনটি প্রয়োজন হয়?
ক) বাট্টার হার খ) সার্বিক ব্যয়
গ) নিট মুনাফা ঘ) নিট বর্তমান মূল্য
২০। কত বছরে ৮% সুদে ৫০০০০ টাকা দ্বিগুণ হবে?
ক) ৬ বছর খ) ৮ বছর
গ) ৯ বছর ঘ) ১২ বছর
২১। বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান হবে—
i. সুদের হার শূন্য হলে
ii. মেয়াদকাল শূন্য হলে
iii. বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এক হলে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২২। দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা কত?
ক) ২ খ) ৪
গ) ৬ ঘ) ১২
২৩। কিস্তি পদ্ধতিতে সব কিস্তির পরিমাণ কেমন থাকে?
ক) সমান খ) আনুপাতিক
গ) অসমান ঘ) সমান্তরাল
উত্তর
১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. গ ২৩. ক।
কমেন্ট