২৩ আগস্ট ঢাবিতে কালো দিবস

২৩ আগস্ট ঢাবিতে কালো দিবস

আগামী ২৩ আগস্ট বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কালো ব্যাজ ধারণ এবং বেলা সাড়ে ১১ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়ে থাকে।
বাংলা প্রথম পত্র পূর্ববর্তী

বাংলা প্রথম পত্র

মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৪ আগস্ট পরবর্তী

মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৪ আগস্ট

কমেন্ট