কৃষি অর্থনীতিতে স্নাতকদের চাকরিতে প্রতিবন্ধকতা নিরসনের দাবি

কৃষি অর্থনীতিতে স্নাতকদের চাকরিতে প্রতিবন্ধকতা নিরসনের দাবি

চাকরি ক্ষেত্রে কৃষি অর্থনীতিতে স্নাতকদের প্রতিবন্ধকতা নিরসন ও বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে প্রত্যেক উপজেলায় সহকারী পরিচালক পদ সৃষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে সকালে অনুষদের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কৃষি অর্থনীতি ছাত্র সমিতির সাধারণ সম্পাদকসহ কৃষি অর্থনীতি ছাত্র আন্দোলন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিসিএস) ক্যাডার সার্ভিসে কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে প্রত্যেক উপজেলায় সহকারী পরিচালক পদ সৃষ্টি করতে হবে ও নিয়োগ দিতে হবে। সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠানে চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও কৃষি অর্থনীতিতে স্নাতকধারীরা আবেদন করতে পারছেন না। অনেক সরকারি প্রতিষ্ঠানে কৃষি অর্থনীতিতে স্নাতকধারীদের পদ থাকলেও সেগুলোর নিয়োগ বন্ধ রয়েছে। সেগুলো চালু করে ওই পদে নতুন করে নিয়োগের দাবি জানান তারা। এ ছাড়া শিক্ষা ক্যাডারে অর্থনীতি প্রভাষক পদে অর্থনীতির গ্র্যাজুয়েটদের সঙ্গে কৃষি অর্থনীতির শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করতে হবে, নন-ক্যাডার 'পরিসংখ্যান কর্মকর্তা' পদে নিয়োগ, সরকারি ও স্বায়ত্বশাসিত গবেষণা প্রতিষ্ঠানে (বারি, বিনা, বিএফআরআই, বিএলআরআই, বিএডিসি প্রভৃতি) কৃষি অর্থনীতিবিদদের জন্য আলাদা পদ সৃষ্টি ও চাকরির সুযোগ দিতে হবে, বিসিএস নন-ক্যাডার 'সমাজসেবা কর্মকর্তা' পদে সুযোগ দেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে গবেষণা ও মূল্যায়ন পদ সৃষ্টি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা ও পরিসংখ্যান) পদে 'অর্থনীতি ও পরিসংখ্যান' স্নাতকদের পাশাপাশি কৃষি অর্থনীতিতে স্নাতকধারীদের সুযোগ দেওয়াসহ বেসরকারি ব্যাংকে সুযোগ সৃষ্টিসহ অবিলম্বে ইন্টার্নশিপ চালু করার দাবি জানান তারা। ।
ব্রিজ ভেঙ্গে পড়ার পর ১০ বছর ধরেই সাঁকোতে... পূর্ববর্তী

ব্রিজ ভেঙ্গে পড়ার পর ১০ বছর ধরেই সাঁকোতে...

বাংলা প্রথম পত্র পরবর্তী

বাংলা প্রথম পত্র

কমেন্ট