বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
হিসাববিজ্ঞান
অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
বহু নির্বাচনী প্রশ্ন
সপ্তম অধ্যায়
খতিয়ান
১। কোনটি মূল খতিয়ান?
(ক) ক হিসাব, খ হিসাব (খ) অ হিসাব, আ হিসাব
(গ) দেনাদার হিসাব (ঘ) মি. রফিক হিসাব
২। ‘খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী’ এটি হলো—
(ক) জাবেদার অসুবিধা (খ) খতিয়ানের সুবিধা
(গ) খতিয়ানের গুরুত্ব (ঘ) জাবেদা ও খতিয়ানের পার্থক্য
৩। নিচের কোনটির ডেবিট জের প্রকাশ করে?
(ক) মালিকানাস্বত্ব (খ) দায়
(গ) আয় (ঘ) ব্যয়
৪। লেনদেনগুলোকে স্থায়ীভাবে, সারিবদ্ধভাবে ও শ্রেণিবদ্ধভাবে লেখা হয়—
(ক) সাধারণ জাবেদায় (খ) বিশেষ জাবেদায়
(গ) প্রকৃত জাবেদায় (ঘ) খতিয়ানে
৫। নিচের কোনটির ভিত্তিতে পাওনাদার দেনাদারকে পাওনা আদায়ের জন্য তাগাদা দেয়?
(ক) ক্যাশমেমো (খ) জাবেদা
(গ) খতিয়ান (ঘ) আর্থিক বিবরণী
৬। বি/ডি বলতে কী বোঝায়?
(ক) নিচে নীত (খ) ওপর থেকে আনীত
(গ) সম্মুখে নীত (ঘ) পেছন থেকে আনীত
৭। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোথায়?
(ক) হিসাব সমীকরণে (খ) জাবেদায়
(গ) খতিয়ানে (ঘ) রেওয়ামিলে
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২০১৬ সালের ১ সেপ্টেম্বর তারিখে মি. রিয়াজের কাছ থেকে ২০,০০০ টাকার পণ্য ক্রয়, সেপ্টেম্বর-৫ তারিখে মি. সাকিবের কাছ থেকে ১০% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় এবং সেপ্টেম্বর-১০ তারিখে মি. নীরবের কাছ থেকে ধারে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।
৮। ওপরের তথ্যের আলোকে কয়টি সহকারী খতিয়ান প্রস্তুত করতে হবে?
(ক) ১টি (খ) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
৯। ওপরের তথ্যের দ্বারা সাধারণ খতিয়ানের যোগফল কত?
(ক) ৬০,০০০ টাকা (খ) ৫৯,০০০ টাকা
(গ) ৩০,০০০ টাকা (ঘ) ২৯,০০০ টাকা
১০।
কোন হিসাবের নির্দিষ্ট সময়ের শেষ তারিখে কী নির্ণয় করা হয়?
(ক) সি/ডি (খ) বি/ডি
(গ) বি/এফ (ঘ) পি/এফ
১১। খতিয়ানের উদ্বৃত্ত থেকে কী তৈরি হয়?
(ক) রেওয়ামিল (খ) জাবেদা
(গ) নগদান বই (ঘ) বিশদ আয় বিবরণী
১২। খতিয়ান থেকে জানা যায়—
(i) মোট ব্যয়
(ii) মোট আয়
(iii) মোট দায় ও মোট সম্পদ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১৩। ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা থেকে পোস্টিং দেওয়া যায়—
(i) সহকারী খতিয়ানে
(ii) বিশেষ খতিয়ানে
(iii) সাধারণ খতিয়ানে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১৪। খতিয়ানকে আখ্যায়িত করা হয়—
(i) লেনদেনের স্থায়ী ভাণ্ডার
(ii) সব বইয়ের রাজা
(iii) পাকা বই
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১৫। আধুনিককালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?
(ক) চলমান জের ছক (খ) টি-ছক
(গ) আধুনিক ছক (ঘ) ছক-এ
১৬। ই/ঋ এর অর্থ কোনটি?
(ক) নিচে নীত (খ) সম্মুখে নীত
(গ) পেছন থেকে আনীত (ঘ) ওপর থেকে আনীত
১৭। দেনাদার হিসাবে খতিয়ানের ক্রেডিট দিকে কোন হিসাব লেখা যায়?
(ক) ক্রয় হিসাব (খ) মূলধন হিসাব
(গ) আন্তঃফেরত হিসাব (ঘ) বহিঃফেরত হিসাব
১৮। জনাব মিল্লাত তাঁর কারবারের জন্য ৫,০০০ টাকা বিনিয়োগের সুদ আদায় করলেন এবং ঋণের সুদ বাবদ ২,০০০ টাকা প্রদান করলেন। তাঁর নগদান হিসাবের জের কত?
(ক) ২,০০০ টাকা (খ) ৩,০০০ টাকা
(গ) ৫,০০০ টাকা (ঘ) ৭,০০০ টাকা
১৯। নিচের কোনটি সংরক্ষণ করা বাধ্যতামূলক?
(ক) কার্যপত্র (খ) রেওয়ামিল
(গ) জাবেদা (ঘ) খতিয়ান
২০। খতিয়ানের সমাপ্তি জের নির্ণয়ে লিখতে হয়—
(i) সি/ডি
(ii) সি/এফ
(iii) স্থানান্তরিত হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২১। কোন ছকে হিসাবের জের জানার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না?
(ক) সনাতন ছক (খ) টি-ছক
(গ) চলমান জের ছক (ঘ) ছক-এফ
২২। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
(ক) রেওয়ামিল (খ) নগদান বই
(গ) খতিয়ান (ঘ) জাবেদা
২৩। প্রতিটি হিসাব খাতের জন্য পৃথকভাবে কোনটি তৈরি করা হয়?
(ক) খতিয়ান (খ) জাবেদা
(গ) রেওয়ামিল (ঘ) নগদান বই
২৪। কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক?
(ক) জাবেদা (খ) খতিয়ান
(গ) নগদান বই (ঘ) রেওয়ামিল
নিচের উদ্দীপকের আলোকে ২৫-২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রিফা ট্রেডার্সের কারবারে ২০১৬ সালের মে মাসের কিছু লেনদেন নিম্নরূপ
মে-১ নগদ জের ৩০,০০০ টাকা।
মে-৩ পণ্য বিক্রয় করে একটি চেক পাওয়া গেল ২,০০০ টাকা।
মে-৫ ব্যবসায় থেকে উত্তোলন ১৪,০০০ টাকা।
মে-১০ মালিকের জন্য চেক কাটা হলো ২,০০০ টাকা।
২৫। রিফা ট্রেডার্সের মাস শেষে হাতে নগদ কত টাকা?
(ক) ১২,০০০ টাকা (খ) ১৪,০০০ টাকা
(গ) ১৬,০০০ টাকা (ঘ) ২০,০০০ টাকা
২৬। মে-১০ তারিখের লেনদেন দ্বারা কারবারে প্রভাব পড়বে—
(i) ব্যাংকে জমা বৃদ্ধি পাবে
(ii) মালিকানাস্বত্ব হ্রাস পাবে
(iii) ব্যাংকে জমা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৭। খতিয়ানকে কী বলা হয়?
(ক) হিসাবের সহকারী বই (খ) হিসাবের প্রাথমিক বই
(গ) হিসাবের মৌলিক বই (ঘ) সব বইয়ের রাজা
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আব্দুর রহমান সাহেবের কারবারে প্রারম্ভিক হাতে নগদ ছিল ২০,০০০ টাকা। তিনি ওই বছরে ১০% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় করলেন এবং নগদে ৫,০০০ টাকা প্রদান করলেন। তিনি তাঁর কারবারের জন্য ধারে ৫% বাট্টায় ২০,০০০ টাকার পণ্য ক্রয় করলেন।
২৮। আব্দুর রহমান সাহেবের কারবারে বছর শেষে নগদান হিসাবের জের কত টাকা?
(ক) ১০,০০০ টাকা (খ) ১১,০০০ টাকা
(গ) ১৫,০০০ টাকা (ঘ) ২০,০০০ টাকা
২৯। আব্দুর রহমান সাহেবের কারবারে মোট দেনার পরিমাণ কত?
(ক) ২৩,০০০ টাকা (খ) ২৪,০০০ টাকা
(গ) ২৫,০০০ টাকা (ঘ) ২৬,০০০ টাকা
৩০। চার ঘরা খতিয়ানের সুবিধা হলো—
(i) শ্রম ও সময়ের সাশ্রয় হয়
(ii) প্রতিনিয়ত হিসাব জের পাওয়া যায়
(iii) জবাবদিহিতা নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
উত্তর
১. গ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. গ ২৯. ক ৩০. ক।
কমেন্ট