বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলা প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
১। সত্যের নিবিড় সাধনায় তাঁহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল। এখানে মধুময় অর্থে কোনটি সমর্থনযোগ্য?
ক) মধুর মতো মিষ্টি খ) আকর্ষণীয় ও অন্যান্য
গ) অত্যন্ত সাধারণ ঘ) বজ্র কঠিন
২। বই পড়া প্রবন্ধের মূল উপজীব্য কী?
ক) দেশের শিক্ষাপদ্ধতি ব্যাখ্যা করা
খ) ছাত্র-ছাত্রীদের বই কেনার প্রতি উৎসাহিত করা
গ) ঘরে ঘরে লাইব্রেরি প্রতিষ্ঠা করা
ঘ) সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ করা
৩। আমাদের কাব্যে বীর রস অপেক্ষা কোন রস বেশি?
ক) হাস্যরস খ) করুণ রস
গ) শৃঙ্গার রস ঘ) মিষ্ট রস
৪। অভাগীর স্বর্গ গল্পে ফুটে উঠেছে—
i. সামন্তবাদের নির্মমরূপ
ii. সাম্যবাদিতা
iii. নিচ শ্রেণির মানুষের দুঃখ-দারিদ্র্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
দেখিনু সেদিন রেলে
কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে।
৫। উদ্দীপকে উল্লিখিত কুলির সঙ্গে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাদের সাদৃশ্য রয়েছে?
ক) অভিজাত সম্প্রদায়ের খ) ছোটলোক সম্প্রদায়ের
গ) মধ্যবিত্ত শ্রেণির ঘ) উচ্চবিত্ত শ্রেণির
৬। যাদের সাদৃশ্য রয়েছে, তাদের অন্তর কিসের ন্যায় স্বচ্ছ?
ক) জলের খ) কাচের
গ) আয়নার ঘ) পিতলের
৭। তাদের ওপরে একটি দেশের কত আনা শক্তি নির্ভর করে?
ক) ১২ আনা খ) ১৬ আনা
গ) ১০ আনা ঘ) ৮ আনা
৮। ‘বিত্ত হতে চিত্ত বড়’—এ বক্তব্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন উক্তির?
ক) ধনের সৃষ্টি জ্ঞানসাপেক্ষ
খ) অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়
গ) অর্থ সাধনাই জীবনসাধনা নয়
ঘ) মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না
৯।
আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. স্বাভাবিক মৃত্যু
ii. নৈতিক অধঃপতন
iii. মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। টেনিসনের ‘রিং আউট দি ওল্ড’ ও রবীন্দ্রনাথের ‘এসো হে বৈশাখ’—এ দুয়ের মধ্যে মিল কোথায়?
ক) দুটির আঙ্গিক ভিন্ন খ) দুটির মূলভাব অভিন্ন
গ) একটি আরেকটির অনুবাদ ঘ) দুটিই বাংলা নববর্ষকে উদ্দেশ্য করে লেখা
১১। অর্ধতৎসম শব্দ হলো—
i. অর্ধেক তার সমান
ii. তৎসম শব্দের আংশিক পরিবর্তিত রূপ
iii. তৎসম শব্দ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। কৌতুকের জন্ম—
i. ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থায়
ii. আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তি যোগের
iii. উদ্দেশ্যের সঙ্গে উপায়ের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর
১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ।
কমেন্ট