বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলা প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘প্রত্যুপকার’ গল্পে বর্ণিত হয়েছে—
i. নিঃস্বার্থ উপকারীর কথা
ii. সকৃতজ্ঞ প্রত্যুপকারীর কথা
iii. খলিফার মহত্ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২। খলিফা বলা হয় কাদের?
ক) ধর্মীয় নেতাকে খ) মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে
গ) রাজ প্রতিনিধিকে ঘ) রাষ্ট্রের সর্বপ্রধান ক্ষমতাশালী ব্যক্তিকে
৩। খলিফা মামুন কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী ছিলেন?
i. মহামতি
ii. অতি উন্নত চিত্তের অধিকারী
iii. মুক্তবুদ্ধি চর্চায় উৎসাহ দানকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। খলিফা মামুন সম্পর্কে যে তথ্যটি সঠিক—
i. সপ্তম আব্বাসীয় খলিফা
ii. খলিফা হারুনর রশীদের দ্বিতীয় পুত্র
iii. তিনি নিজেকে খলিফা ঘোষণা করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। ‘আমি তদীয় আবাসে, এক মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করিলাম’—এই আমি কে?
ক) আবদুল্লাহ আল মামুন খ) ডেমাস্কাসের বন্দি
গ) আলী ইবনে আব্বাস ঘ) আবুল মনসুর
৬। সুভা পিতা-মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে। কারণ—
ক) সে জন্মান্ধ খ) সে বোবা
গ) সে চলত্শক্তিহীন ঘ) সে রোগা
৭। প্রতাপকে অকর্মণ্য সরকারি লোক বলার কারণ—
ক) গ্রামের যেকোনো মানুষের কাজে লাগে
খ) সরকারি কাজে অভ্যস্ত
গ) কাজকর্মে খুব পটু
ঘ) কাজে মনোযোগ নেই
৮। সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন—কারণ সুভাকে
ক) সহ্য করতে পারতেন না
খ) সব কিছু শিখিয়ে দিতে হবে
গ) নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করতেন
ঘ) বাণীকণ্ঠ বেশি ভালোবাসতেন
৯। যারা কথা বলতে পারে না, তারা মুক্তির আনন্দ পায় কোথা থেকে?
ক) পোষা প্রাণীর কাছে খ) নির্বাক প্রকৃতির কাছে
গ) নিজের তৈরি জগতে ঘ) বন্ধুদের কাছে
১০।
‘বঙ্গবাণী’ কবিতায় কবি নির্ধিদ্বায় ব্যক্ত করেছেন মাতৃভাষার প্রতি কবির—
ক) গভীর উপলব্ধি ও বিশ্বাস খ) ভালোবাসা ও দুর্বলতা
গ) গভীর প্রেম ও ভালোবাসা ঘ) অপরিসীম প্রেম ও ভালোবাসা
১১। কোন লক্ষ্যে কবি বাংলায় কাব্য রচনা করেছেন?
ক) সাধারণ মানুষের আত্মতুষ্টির জন্য
খ) নিজের পাণ্ডিত্য প্রকাশ করার জন্য
গ) মানুষের ভালোবাসা পাওয়ার জন্য
ঘ) শিক্ষিত মানুষকে বোঝানোর জন্য
১২। বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের জন্য কবির পরামর্শ হচ্ছে... তারা যেন
i. নিজ দেশ ছেড়ে অন্য দেশে যায়
ii. বাংলা ছাড়া অন্য ভাষায় যেন সাহিত্যচর্চা করে
iii. মাতৃভাষা হিসেবে বাংলাকেই ভালোবাসে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ঘ) ii ও iii
১৩। ‘সুভা’ ছোট গল্পে উন্নত শ্রেণির জীব বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) বাণী কণ্ঠকে খ) প্রতাপকে
গ) সুভার প্রতিবেশীকে ঘ) মাঝিকে
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ইংলিশ মিডিয়ামে পড়া নবনীতাকে বাংলায় কথা বলার জন্য মিসেস এলাহী প্রায়ই বকাঝকা করেন। তাঁর মতে, ইংরেজিতে কথা না বললে অভিজাত হওয়ার যায় না।
১৪। উদ্দীপকটির সঙ্গে সাদৃশ্য আছে তোমার পঠিত কোন রচনার?
ক) বঙ্গবাণী খ) কপোতাক্ষ নদ
গ) সুভা ঘ) প্রত্যুপকার
১৫। মিসেস এলাহীর মতো যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্পর্কে কবির খেদোক্তি প্রকাশ পেয়েছে কোন চরণে?
ক) সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন
খ) সে সব কাহার জন্ম নির্ণয় না জানি
গ) মারফতভেদে যার নাহিক গমন
ঘ) যে সবে বঙ্গেত জন্ম হিংসে বঙ্গবাণী
উত্তর
১. ঘ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ক।
কমেন্ট