বাংলা দ্বিতীয় পত্র

বাংলা দ্বিতীয় পত্র

প্রশ্ন : বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো। উত্তর : যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। যেমন—পাখি আকাশে ওড়ে। অর্থানুসারে বাক্যের শ্রেণিবিভাগ : অর্থ অনুসারে বাক্য সাত প্রকার। যথা— ১. বিবৃতিমূলক ২. প্রশ্নসূচক ৩. অনুজ্ঞাবাচক ৪. প্রার্থনাসূচক ৫. বিস্ময়সূচক ৬. সংশয়সূচক ৭. কার্যকারণাত্মক ১. বিবৃতিমূলক : যে বাক্য দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমন—ছেলেরা মাঠে ফুটবল খেলে। ২. প্রশ্নসূচক : যে বাক্য দ্বারা কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে প্রশ্নসূচক বাক্য বলে। যেমন—তোমার নাম কী? ৩. অনুজ্ঞাবাচক : যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন—ডাক্তার ডাকো। ৪. প্রার্থনাসূচক : যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে প্রার্থনাসূচক বাক্য বলে। যেমন—জীবনে সুখী হও। ৫. বিস্ময়সূচক : যে বাক্য দ্বারা মনের আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, হাসি, কান্না ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বিস্ময়সূচক বাক্য বলে। যেমন—হায়! আমার পোড়া কপাল। ৬. সংশয়সূচক : যে বাক্য দ্বারা মনের কোনো সংশয়, সন্দেহ বা সম্ভাবনা প্রকাশ করা হয় তাকে সংশয়সূচক বাক্য বলে। যেমন—সে আজ আসলেও আসতে পারে। ৭. কার্যকারণাত্মক : যে বাক্য দ্বারা কাজের কারণ বা কারণের উৎস প্রকাশ করা হয় তাকে কার্যকারণাত্মক বাক্য বলে। যেমন—নিয়মিত পড়াশোনা করলে পাস করতে পারবে।
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা পূর্ববর্তী

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

২০১৭ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি পরবর্তী

২০১৭ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি

কমেন্ট