বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা
ষষ্ঠ অধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন দ্রব্য গ্রহণের ফলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন ঘটে?
ক) ওষুধ গ) অপুষ্টিকর খাদ্য
খ) মাদকদ্রব্য ঘ) ক ও খ উভয়ই
২। কোনটি মাদকদ্রব্য?
ক) প্যারাসিটামল গ) মারিজুয়ানা
খ) নাপা ঘ) কোনোটিই নয়
৩। কোনটি মাদকদ্রব্য সেবনের কুফল?
ক) নির্ভরশীলতা
গ) মানসিক পীড়ন
খ) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়
ঘ) ক ও গ
৪। মাদকদ্রব্য গ্রহণের ফলে কী বৃদ্ধিপ্রাপ্ত হয়?
ক) শারীরিক সুস্থতা গ) নির্ভরশীলতা সৃষ্টি
খ) ইতিবাচক মনোভাব ঘ) উদগ্র আকাঙ্ক্ষা কমে
৫। এইচআইভি দ্বারা সংক্রমিত ব্যক্তির অবস্থাকে কী বলে?
ক) মাদকাসক্তি খ) এইডস
গ) হেপাটাইটিস ঘ) যক্ষ্মা
৬। মাদকদ্রব্য মানসিক স্বাস্থ্যের কী ক্ষতি করে?
i) শেখার ও কাজ করার ক্ষমতা হ্রাস করে
ii) চাপ সহ্য করার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যাহত করে
iii) মানসিক পীড়ন বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। মাদক কী রোগের সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয়?
ক) হেপাটাইটিস খ) ডায়রিয়া
গ) এইচআইভি ঘ) ক ও গ উভয়ই
৮। পৃথিবীতে কত সেকেন্ডে ধূমপানজনিত কারণে একজন ব্যক্তির মৃত্যু হয়?
ক) ৫ সেকেন্ড খ) ৬ সেকেন্ড
গ) ৭ সেকেন্ড ঘ) ৮ সেকেন্ড
৯। মাদকদ্রব্য সেবনে মস্তিষ্কের কী ক্ষতিগ্রস্থ হয়?
ক) স্নায়ুকোষ খ) খাদ্যাভ্যাস
গ) পরিবারের শান্তি ঘ) চোখের দৃষ্টিশক্তি
উত্তর :
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. ক।
।
কমেন্ট