বাংলা

বাংলা

মডেল টেস্ট পূর্ণমান : ১০০ নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো : মেলা থেকে সেদিন আমরা অনেক টেপাপুতুল, ঘোড়া, হাতি, ছোট কলম কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছ, রং দেখছ—এ সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকে। আর রং তৈরি করে শিম, সেগুনপাতার রস, কাঁঠালগাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রংও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুড়কি আর খৈ কিনে শখের হাঁড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমোরপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমোরপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে আট-দশ ঘর বসতবাড়ি। এ নিয়ে কুমোরপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির চাক করে সাজিয়ে রেখেছে, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছে, কেউ বা এগুলো সার সার করে শুকোতে দিচ্ছে রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা। উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি। আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছেলে-মেয়েরাও এ কাজ করছে। মামা বললেন, হাঁড়ি-কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুরের বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃিশল্প। মামা বললেন, টেরাকোটা ও পোড়ামাটির এসব কাজ এ দেশে শুরু হয়েছে হাজার বছর আগে। ১। সঠিক উত্তরটি লেখো : ১×৫=৫ (ক) অনুচ্ছেদটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? (i) বাংলাদেশের মৃিশল্প (ii) শখের মৃিশল্প (iii) আমাদের মৃিশল্প (iv) মৃিশল্পে বাংলাদেশ (খ) মৃিশল্পের নকশাগুলো গ্রামের শিল্পীরা কোথা থেকে আঁকে? (i) ছবি দেখে (ii) পুরনো মৃিশল্পের গায়ের নকশা দেখে (iii) মন থেকে আঁকে (iv) প্রকৃতির ছবি দেখে আঁকে (গ) গ্রামের শিল্পীরা রং তৈরি করে কী দিয়ে? (i) শিম দিয়ে (ii) বেগুন দিয়ে (iii) আলু দিয়ে (iv) শুকনা মরিচ দিয়ে (ঘ) বাংলার প্রাচীন মৃিশল্প কোনটি? (i) টেপাপুতুল (ii) শখের হাঁড়ি (iii) কৃষক (iv) পোড়ামাটির ফলক (ঙ) মাটির তাল চাক করে সাজিয়ে রাখে কে? (i) কামার (ii) কুমোর (iii) জেলে (iv) চাষি ২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ১+২+২=৫ (ক) ‘কুমোর’ শব্দটি কোন পদ? (খ) কুমোরপাড়া কী নিয়ে গঠিত? (গ) কুমোরপাড়ার সবাই কী নিয়ে ব্যস্ত? দুটি বাক্যে লেখো। ৩। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো : ৫ টেপাপুতুল, নকশা, শালবন বিহার, টেরাকোটা, মৃিশল্প ৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব পাঁচটি বাক্যে লেখো। ৫ অনুচ্ছেদটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো : আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে অথবা এটা কেমন করে কাজ করে। আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয়। তারপর কালে-কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে এবং প্রায় প্রতিবছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন। ১৭৭৫ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনে তাঁর গবেষণাগারে বসে প্রথম ফোন করেছিলেন। তাঁর দুই সহকারী গবেষক ছিলেন রিচার্ড এইচ ফ্রাংকিয়েল এবং জোয়েল এস আঞ্জেল। তাঁরাই পরবর্তীকালে মোবাইল ফোনের কৌশল উদ্ভাবন করেন। সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে ১৯৪৭ সালে। ধাপে ধাপে এর উন্নতি ঘটে। ১৯৬৪ সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত। ১৯৭১ সালে ফিনল্যান্ডের সব মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। ১৯৭২ সালে গবেষক মার্কিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন। যে এলাকাজুড়ে মোবাইল ফোন কাজ করবে, তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয়। প্রতিটি অংশে শক্তিশালী বেতার টাওয়ার (মাস্তুল) বসানো হয়। এই টাওয়ারগুলো একটি অন্যটির সঙ্গে যোগাযোগের একটি অদৃশ্য জাল (নেটওয়ার্ক) তৈরি করে। মোবাইল সেটের মধ্যে থাকে একটি ‘অ্যান্টেনা’ সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখে। কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নম্বরে যোগাযোগ করা হলে সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটটি সেটি খুঁজে নেয়। একটিতে না পেলে রিলেরেসের মতো সেটি পরপর যতগুলো টাওয়ার দরকার সব পার হয়। মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট নম্বরটিতে। হ্যালো বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তা তরঙ্গে পরিণত হয়। নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে। আবার গ্রাহকের ফোনসেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে। অনেক জায়গায় বসানো নিয়ন্ত্রণকক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোনের পুরো ব্যাপারটির কাজ চলে। ৫। সঠিক উত্তরটি লেখো : ১×৫=৫ (ক) ওপরের অনুচ্ছেদে কী বিষয়ে আলোচনা করা হয়েছে? (i) বিদ্যুৎ তরঙ্গ (ii) বেতারযন্ত্র (iii) টেলিগ্রাফ ও টেলিফোন (iv) মোবাইল ফোন (খ) টেলিফোন প্রথম কে আবিষ্কার করেন? (i) রিচার্ড এইচ ফ্রাংকিয়েল (ii) জোয়েল এস অ্যাঞ্জেল (iii) গ্রাহাম বেল (iv) মার্টিন কুপার (গ) প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার কত সালে শুরু হয়? (i) ১৯৪৬ সালে (ii) ১৯৪৭ সালে (iii) ১৯৬৪ সালে (iv) ১৯৬৫ সালে (ঘ) সব মানুষের জন্য মোবাইল ফোনের ব্যবহার কোন দেশে শুরু হয়? (i) ফিনল্যান্ডে (ii) আমেরিকায় (iii) ইংল্যান্ডে (iv) সেন্ট লুই শহরে (ঙ) হাতে ধরা ছোট সেট কে তৈরি করেন? (i) রিচার্ড এইচ ফ্রাংকিয়েল (ii) জোয়েল এস অ্যাঞ্জেল (iii) মাটিন কুপার (iv) মার্কনি ৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপর্যুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫ শব্দ—শব্দার্থ তরঙ্গ—ঢেউ উদ্ভাবন—আবিষ্কার করা, আগে ছিল না এমন কিছু তৈরি করা গবেষক—যিনি গবেষণা করেন অদৃশ্য—অগোচর, যা চোখে দেখা যায় না অ্যান্টেনা—কোনো বেতারযন্ত্রের সঙ্গে লাগানো তার বা অংশ, যা দিয়ে যন্ত্রটি তরঙ্গ ধরতে পারে সমন্বয়—সামঞ্জস্য (ক) মার্কনি বেতারযন্ত্র ্ব করেন। (খ) জগদীশচন্দ্র বসু একজন বিজ্ঞানী ও ্ব। (গ) বেতার ্ব দেখা যায় না। (ঘ) রেডিও ও মোবাইল ফোনের ্ব থাকে। (ঙ) তোমাদের সবার কাজে ্ব সাধন করতে হবে। ৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ৫x৩=১৫ (ক) মোবাইল ফোনের আবিষ্কার, পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। (খ) টেলিফোন আবিষ্কার থেকে শুরু করে হাতে ধরা ছোট সেট তৈরির ধারাবাহিক ইতিহাস পাঁচটি বাক্যে লেখো। (গ) মোবাইল ফোনে পৃথিবীর যেকোনো প্রান্তেই যোগাযোগের ব্যাপারটি কিভাবে ঘটে? পাঁচটি বাক্যে লেখো। ৮। যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো। ২×৫=১০ (ক) ষ্ণ (খ) হ্ন (গ) ত্র্য (ঘ) স্প (ঙ) হ্ম ৯। উপযুক্ত স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি উত্তরপত্রে লেখো : ৫ তিতুমীরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন চলছে ব্রিটিশ রাজত্ব ইংরেজরা চালাত অত্যাচার অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম। ১০। এককথায় প্রকাশ করো : ১×৫=৫ (ক) বরণ করার যোগ্য (খ) বিচার-বিবেচনা ছাড়া যা (গ) কোনোভাবেই পূরণ করা যায় না এমন (ঘ) মেধা আছে এমন যে জন (ঙ) গল্প গুজব করার আসর ১১। নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো : ১×৫=৫ (ক) সংকল্প (খ) পরস্পর (গ) গহ্বর (ঘ) মজলুম ১২। কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ১০ গরু ডাকে হাঁস ডাকেম-ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারা দিনভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল-চড়ুই মিলে কিচির-মিচির গান শুনি ঘুঘু আর টুনটুনিটির। (ক) কবিতাংশটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কী? ২ (খ) কবিতাংশে কোন কোন পশু-পাখির কথা বলা হয়েছে? কুকুরের ডাক ও পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে? কেন? দুটি বাক্যে লেখো। ৩ (গ) প্রদত্ত কবিতাংশটির মূলভাব পাঁচটি বাক্যে লেখো। ৫ ১৩। মনে করো, তোমার নাম কণ্ঠ/কথা। তুমি পাথালিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ছাত্র/ছাত্রী। বিজয় দিবস উপলক্ষে তুমি তোমার বিদ্যালয়ে আয়োজিত সুন্দর হাতের লেখা/চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এ পরিপ্রেক্ষিতে নিচের ফরমটি পূরণ করো। ৫ প্রতিযোগিতার ফরম ১. নাম : ................................... ২. বিদ্যালয়ের নাম : .................... ৩. শ্রেণি : ................................. ৪. রোল নম্বর : .......................... ৫. যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক : ................................ আবেদনকারীর স্বাক্ষর : ............. ১৪। মনে করো, তোমার নাম আনিস/আনিসা। তুমি পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমরা স্থানীয় শিক্ষা অফিস কর্তৃক আয়েজিত ‘শিক্ষোপকরণ মেলা’ দেখতে যেতে চাও। চতুর্থ পিরিয়ডের পর মেলায় যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। ৫ ১৫। নিচের যেকোনো একটি বিষয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখো : ১০ (ক) প্রিয় স্বদেশ [সূচনা, দেশের নাম, সীমারেখা ও আয়তন, রাজধানী, বিভাগীয় শহর, প্রধান প্রধান নদ-নদী, জনসংখ্যা ও ভাষা, জাতীয় প্রতীকসমূহ (ফুল, ফল, মাছ, পশু, পাখি), প্রকৃতি ও পরিবেশ, উপসংহার] (খ) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ [ভূমিকা, জন্ম ও পরিচয়, কৈশোর ও কর্মজীবন, মুক্তিযুদ্ধে যোগদান ও অবদান, সমাধি, উপসংহার] (গ) বৈশাখী মেলা [ভূমিকা, মেলার স্থান, ভালো লাগার কারণ, প্রাপ্ত দ্রব্যাদি, উপসংহার] (ঘ) স্যার জগদীশচন্দ্র বসু [ভূমিকা, জন্ম ও পরিচয়, ছাত্রজীবন, কর্মজীবন, আবিষ্কার ও অবদান, অবদানের স্বীকৃতি, লেখালেখি, পুরস্কার ও সম্মাননা, মৃত্যু, উপসংহার]
সমাজবিজ্ঞান প্রথম পত্র পূর্ববর্তী

সমাজবিজ্ঞান প্রথম পত্র

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা পরবর্তী

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

কমেন্ট