বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
সমাজবিজ্ঞান প্রথম পত্র
সৃজনশীল প্রশ্ন
চিত্র দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
(ক) সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি?
(খ) জন্মগত সাদৃশ্য বলতে কী বোঝো?
(গ) উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে কোন উপাদানটি বসবে? ব্যাখ্যা করো।
(ঘ) ‘মানুষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনধারা উক্ত উপাদান দ্বারা প্রভাবিত’ বিশ্লেষণ করো।
উত্তর :
(ক) সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান চারটি।
(খ) বংশগতি সূত্রে মানুষ যে বৈশিষ্ট্য বা অবয়ব লাভ করে, তা-ই জন্মগত সাদৃশ্য।
মানুষের আচার-ব্যবহার, মানসিক অবস্থা এবং অনেক শারীরিক বৈশিষ্ট্য, যা স্পষ্টত বংশগত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, যাকে বদলানো সম্ভব নয়। এটা মানুষ জন্মগতভাবে অর্জন করে।
(গ) ‘?’ চিহ্নিত স্থানে সমাজজীবনের ভৌগোলিক উপাদানটি বসানো যাবে।
যেসব মৌলিক উপাদান সমাজজীবনকে তাত্পর্যপূর্ণভাবে প্রভাবিত করে, তার মধ্যে ভৌগোলিক উপাদান বিশেষভাবে উল্লেখযোগ্য। মূলত সমাজজীবন ভৌগোলিক উপাদানের এক অন্যতম ফসল। কেননা, যেকোনো সমাজেরই ভৌগোলিক উপাদান সমাজের উৎপাদনব্যবস্থা থেকে শুরু করে মানব আচরণের বিভিন্ন দিক মৌলভাবে প্রভাবিত করে। যেমন—সমাজের ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যানবাহন, বিবাহ ও পরিবার, পেশাগত বৈচিত্র্য, অর্থনীতি, মানব প্রকৃতি ও দক্ষতা, অপরাধ—সব ক্ষেত্রে ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত।
(ঘ) সমাজের আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনধারা ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়।
প্রথমে আসি অর্থনীতিতে, ফসল উৎপাদনের জন্য চাই উপযোগী আবহাওয়া, জলবায়ু তথা পরিমিত বৃষ্টিপাত ও তাপমাত্রা। নানা ধরনের ফসলের জন্য চাই নানা ধরনের ভৌগোলিক পরিবেশ। কেননা, মাটি ও জলবায়ুর বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ফসলের ধরন। প্রকৃতি ও গুণগতমান, এমনিভাবে পেশা ও ব্যবসা ইত্যাদি অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভর করে ভৌগোলিক উপাদানের ওপর।
রাজনৈতিক জীবনধারাও ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। যেমন—মন্টেস্কু বলেন, পার্বত্য ভূমি স্বাধীনতার অনুকূলে আর প্রাচ্যের সমতল অঞ্চল একনায়ক ও স্বৈরাচারী শাসনের অনুকূলে।
কমেন্ট