বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চদশ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার বহু নির্বাচনী প্রশ্ন ১। জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু কারা? ক) ৭ বছরের কম বয়সী খ) ৭ থেকে ১৬ বছর বয়সীরা গ) অনূর্ধ্ব ১৬ বছর ঘ) অনূর্ধ্ব ১৮ বছর ২। শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে। এর মূল কারণ হলো— ক ) ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ খ ) মূল্যবোধের অবক্ষয় গ ) সামাজিক পরিবর্তন ঘ ) আধিপত্যপূর্ণ মনোভাব ৩। জাতিসংঘ শিশু অধিকার আইন প্রণীত হয় কত সালে? ক) ১৯৮৮ সালে খ) ১৯৮৯ সালে গ) ১৯৯০ সালে ঘ) ১৯৯১ সালে ৪। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা কী? ক) এসিড নিক্ষেপ খ) নারী ও শিশুপাচার গ) যৌন হয়রানি ঘ) সড়ক দুর্ঘটনা ৫। সমাজে নৈরাজ্য কখন দেখা দেয়? ক) যখন রাষ্ট্রযন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় খ) যখন বিদেশিরা আক্রমণ করে গ) যখন অর্থ সংকট দেখা দেয় ঘ) যখন সামাজিক পরিবর্তন দ্রুত হয় ৬। বাংলাদেশ কত সালে ‘জাতিসংঘ শিশু আধিকার সনদ’ অনুসমর্থন করে? ক) ১৯৮৯ সালে খ) ১৯৯০ সালে গ) ১৯৯১ সালে ঘ) ১৯৯২ সালে ৭। সড়ক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত হচ্ছে— i. সড়ক আইন না মানা ii. ত্রুটিযুক্ত যানবাহন iii. ড্রাইভারদের অ্যালকোহল গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ৮। কোন কাজগুলো দুর্নীতির মধ্যে পড়ে? i. ঘুষ ও স্বজনপ্রীতি ii. বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন iii. অবৈধ সুযোগ-সুবিধা লাভ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ৯। নাগরিকের সামাজিক অধিকার— i. সম্পত্তির অধিকার ii. চলাফেরার অধিকার iii. জীবন ধারণের অধিকার নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১০। নারীর প্রতি এসিড নিক্ষেপের কারণ হলো— i. প্রেম বিনোদন ii. অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান iii. সহানুভূতি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১১। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে— i. সমাজে বিচার না হলে ii. সমাজে আইনের শাসনের অভাব হলে iii. মানুষের সহনশীলতার অভাব দেখা দিলে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১২। সমাজে নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী— i. সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড ii. অপসংস্কৃতির অনুপ্রবেশ iii. রাজনৈতিক অস্থিতিশীলতা নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১৩। এইডস রোগের লক্ষণ হলো— i. শ্বাসতন্ত্রে সংক্রমণ ii. সার্বক্ষণিক জ্বর iii. শুকনা কাশি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১৪। জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্নমুখী সমস্যা সৃষ্টি হচ্ছে— i. বেকারত্বে ii. সামাজিক নীতিতে iii. শিশুশ্রমে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১৫। সামাজিক মূল্যবোধের পরিবর্তনের কারণ— i. শিক্ষার উন্নয়ন ii. শিল্পায়ন iii. ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১৬। সমাজে নৈরাজ্য সৃষ্টির কারণ কী? ক) মূল্যবোধের অক্ষয় খ) মিথ্যাচার গ) আইনের শাসনের দুর্বলতা ঘ) দুর্নীতি ১৭। কোনটির সুযোগে নারীর প্রতি সহিংস আচরণ করা হয়? ক) মানসিক দুর্বলতা খ) শিক্ষাগত যোগ্যতা গ) আর্থিক সংগতি ঘ) পৈতৃক সম্পত্তি ১৮। যৌন হয়রানির মূল কারণ কোনটি? ক) জনসংখ্যা বৃদ্ধি খ) নারীদের প্রতি ভালোবাসা গ) নৈতিক অবস্থার অবনতি ঘ) বিনোদনের অভাব ১৯। কোনটি মানবাধিকার? ক) স্বাস্থ্য খ) ঘুষ গ্রহণ গ) মর্যাদা ঘ) নেতৃত্ব গ্রহণ ২০। বাংলাদেশে দুর্নীতির কারণ হচ্ছে— i. প্রশাসনে অস্বচ্ছতা ii. কর্মসংস্থানের অভাব iii. প্রশাসনের জবাবদিহি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ২১। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১ অনুযায়ী মানবপাচারের জন্য অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি— i. মৃত্যুদণ্ড ii. পাঁচ লাখ টাকা জরিমানা iii. ১৪ বছরের কারাদণ্ড নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ২২। বাংলাদেশের নারী সমাজ নির্যাতনের বিষয় বইতে প্রকাশ না করার কারণ— i. লোকলজ্জার ভয় ii. পারিবারিক মর্যাদার ভয় iii. আর্থিক ক্ষতির ভয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ২৩। মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়— i. সমাজে মূল্যবোধের অবক্ষয় দেখা দিলে ii. ধনী লোকের সংখ্যা বেড়ে গেলে iii. নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ২৪। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মূল কারণ হলো— i. সামাজিক রীতিনীতির প্রভাব হ্রাস ii. অধিক সংগঠন সৃষ্টি iii. নৈতিক অবনতি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ২৫। কোনটি নারীর প্রতি একটি ভয়াবহ সহিংসতা? ক) এসিড নিক্ষেপ খ) সম্পত্তির অধিকারের বঞ্চনা গ) শিক্ষা বঞ্চনা ঘ) অত্যধিক কাজে বাধ্য করা উত্তর ১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ক ২১. ক ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. ক
ঢাবির ১১ প্রভোস্ট ও প্রক্টোরিয়াল টিমের পদত্যাগপত্র জমা পূর্ববর্তী

ঢাবির ১১ প্রভোস্ট ও প্রক্টোরিয়াল টিমের পদত্যাগপত্র জমা

ইংরেজি দ্বিতীয় পত্র পরবর্তী

ইংরেজি দ্বিতীয় পত্র

কমেন্ট