হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞান

১। রেওয়ামিলে কত প্রকারের ভুল ধরা পড়ে? (ক) ৬ প্রকার (খ) ৫ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ২ প্রকার ২। অনিশ্চিত হিসাব রেওয়ামিলে প্রকাশ করে— (i) ডেবিট ব্যালান্স (ii) ক্রেডিট ব্যালান্স (iii) স্থায়ী হিসাব নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ৩। কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন? (ক) উপভাড়া (খ) কমিশনপ্রাপ্তি (গ) শিক্ষানবিশ সেলামি (ঘ) বীমা সেলামি ৪। কোনটির সাহায্যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়? (ক) জাবেদা (খ) খতিয়ান (গ) রেওয়ামিল (ঘ) হিসাব সমীকরণ ৫। নিচের কোনটি রেওয়ামিলে ডেবিট দিকে বসবে? (ক) অনাদায়ী পাওনা সঞ্চিতি (খ) অনাদায়ী দেনা সঞ্চিতি (গ) দেনাদারের বাট্টা সঞ্চিতি (ঘ) পাওনাদারের বাট্টা সঞ্চিতি ৬। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে নিচের কোনটি? (ক) প্রারম্ভিক হাতে নগদ (খ) প্রারম্ভিক মজুদ পণ্য (গ) প্রারম্ভিক ব্যাংকে জমা (ঘ) প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ৭। রেওয়ামিল কখন প্রস্তুত করা হয়? (ক) হিসাবকালের শেষে (খ) হিসাবকালের শুরুতে (গ) কার্যপত্র প্রস্তুতের আগে (ঘ) সমন্বয় দখিলা প্রদানের আগে ৮। নিচের কোন হিসাবটির জের রেওয়ামিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে? (ক) দেনা (খ) পাওনা (গ) বকেয়া উপভাড়া (ঘ) প্রাপ্য কমিশন ৯। হিসাবরক্ষকের অজ্ঞাতসারে সংঘটিত ভুল নিচের কোনটি? (ক) বাদ পড়ার ভুল (খ) স্বয়ংশোধক ভুল (গ) লেখার ভুল (ঘ) বেদাখিলার ভুল। নিচের তথ্যের ভিত্তিতে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব আশরাফ আলী তাঁর কারবারের জন্য ২০,০০০ টাকা দিয়ে তিনটি চেয়ার ও একটি টেবিল ক্রয় করলেন। তাঁর হিসাবরক্ষক উক্ত লেনদেনের জন্য ক্রয় হিসাবকে ডেবিট করলেন। ১০। জনাব আশরাফ আলীর হিসাবরক্ষক কোন ধরনের ভুল করল? (ক) বাদ পড়ার ভুল (খ) লেখার ভুল (গ) নীতিগত ভুল (ঘ) বেদাখিলার ভুল ১১। জনাব আশরাফের হিসাবরক্ষককে উক্ত ভুলের জন্য কোন সংশোধনী জাবেদা দিতে হবে? (ক) নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট (খ) আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট (গ) ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট (ঘ) আবসাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট ১২। রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে অভিহিত করা যায়— (i) অনিশ্চিত হিসাব (ii) গড়মিল হিসাব (iii) সাময়িক হিসাব নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ১৩। রেওয়ামিল বহির্ভূত হলো— (i) সম্ভাব্য দায় (ii) সম্ভাব্য সম্পদ (iii) সমাপনী ব্যাংক জমাতিরিক্ত নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ১৪। আসিফ তার কারবারের জন্য ৫,০০০ টাকার পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে ৫০০ টাকা লিখল; কিন্তু অন্য হিসাবটি ঠিকই লিখল এবং পরবর্তী সময় ৫,০০০ টাকার পণ্য বিক্রয় করে বিক্রয় হিসাবে ৫০০ টাকা লিখল; কিন্তু অন্য হিসাবটি ঠিকই লিখল। আসিফের এই ভুলকে কী ধরনের বলা হবে? (ক) লেখার ভুল (খ) বাদ পড়ার ভুল (গ) পরিপূরক ভুল (ঘ) বেদাখিলার ভুল ১৫। সাধারণত সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসে না কেন? (ক) যেকোনো সময় পণ্যের মূল্য হ্রাসের সম্ভাবনা থাকে (খ) প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয়ের মধ্যে সমাপনী মজুদ অন্তর্ভুক্ত থাকে (গ) ভবিষ্যতে বিক্রয় হবে বিধায় (ঘ) সমাপনী মজুদ পণ্য ভবিষ্যতে বিক্রয় নাও হতে পারে। নিচের উদ্দীপকের ভিত্তিতে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও : মি. তৌহিদুল তাঁর ব্যবসায়ের জন্য ২০১৬ সালের ১ জানুয়ারি ব্যাংক থেকে ১০% হারে ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। এ ছাড়া তিনি ৫০০ টাকা বাট্টা প্রদান করেন এবং ২০০ টাকা কমিশন বাবদ আয় করেন। ১৬। মি. তৌহিদুলের রেওয়ামিলের ডেবিট দিকে বসবে কোনটি? (ক) ঋণ হিসাব (খ) বাট্টা হিসাব (গ) কমিশন আয় হিসাব (ঘ) বকেয়া ঋণের সুদ হিসাব ১৭। মি. তৌহিদুল রেওয়ামিলের ক্রেডিট দিকে হিসাবভুক্ত করবেন— (i) বকেয়া ঋণের সুদ হিসাব (ii) কমিশন আয় হিসাব (iii) ঋণ হিসাব নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ১৮। কখন রেওয়ামিল প্রস্তুত করা হয়? (ক) জাবেদার পূর্বে (খ) জাবেদার পরে (গ) খতিয়ানের পূর্বে (ঘ) খতিয়ানের পরে ১৯। রেওয়ামিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য কোনটি? (ক) আর্থিক ফলাফল নির্ণয় (খ) আর্থিক অবস্থা নির্ণয় (গ) স্থায়ীভাবে লিপিবদ্ধ করা (ঘ) গাণিতিক শুদ্ধতা যাচাই ২০। হিসাববিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে কোন ধরনের ভুল হয়? (ক) পরিপূরক ভুল (খ) নীতিগত ভুল (গ) লেখার ভুল (ঘ) বেদাখিলার ভুল ২১। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না নিচের কোন হিসাবের জের? (ক) ক্রয় খতিয়ানের (খ) বিক্রয় খতিয়ানের (গ) ব্যাংক হিসাবের প্রারম্ভিক (ঘ) ব্যাংক হিসাবের সমাপনী ২২। অশুদ্ধ রেওয়ামিলকে শুদ্ধ করার জন্য কোনটিকে ২ দ্বারা ভাগ করে যাচাই করতে হয়? (ক) রেওয়ামিলের ডেবিট দিকের যোগফলকে (খ) রেওয়ামিলের ক্রেডিট দিকের যোগফলকে (গ) রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলকে (ঘ) রেওয়ামিলের ডেবিট দিকের বিয়োগফলকে। ২৩। নিচের কোন ভুলটি অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করবে? (ক) পরিপূরক ভুল (খ) বেদাখিলার ভুল (গ) নীতিগত ভুল (ঘ) খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : লেখক তাঁর কারবারের জন্য ৫০০ টাকার কাগজ, কালি, কলম ক্রয় করে মনিহারি হিসেবে ৫০ টাকা লিপিবদ্ধ করেন। এ ক্ষেত্রে তাঁর মনিহারি ৪৫০ টাকা কম দেখানো হয়েছে। ২৪। লেখকের মনিহারি হিসেবে কম লেখার ফলে রেওয়ামিলে কী প্রভাব পড়বে? (ক) ডেবিট ব্যালান্স বেশি হবে (খ) ক্রেডিট ব্যালান্স বেশি হবে (গ) রেওয়ামিল মিলে যাবে (ঘ) হিসাবে গড়মিল হবে ২৫। লেখকের ভুলটি কোন ধরনের? (ক) লেখার ভুল (খ) বাদ পড়ার ভুল (গ) নীতিগত ভুল (ঘ) বেদাখিলার ভুল ২৬। নীতিগত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না, এ কারণে তাকে বলা হয়— (i) ব্যতিক্রম (ii) সুবিধা (iii) সীমাবদ্ধতা নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ২৭। ভুল সংশোধনে কোনটির হিসাবগুলো অবশ্যই সংশোধন করা আবশ্যক? (ক) জাবেদা (খ) সংশোধন জাবেদা (গ) খতিয়ান (ঘ) রেওয়ামিল ২৮। জেরের প্রকৃতি অনুযায়ী অনিশ্চিত হিসাবের জের কোথায় দেখাতে হয়? (ক) খতিয়ানে (খ) রেওয়ামিলে (গ) বিশদ আয় বিবরণীতে (ঘ) আর্থিক অবস্থার বিবরণীতে ২৯। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে নিচের কোনটি? (ক) প্রারম্ভিক হাতে নগদ (খ) প্রারম্ভিক মনিহারি (গ) প্রারম্ভিক ব্যাংকে জমা (ঘ) সমাপনী মজুদ পণ্য ৩০। নিচের কোনটি অনিশ্চিত হিসাব বন্ধকরণে আবশ্যক? (ক) জাবেদা শুদ্ধকরণ (খ) খতিয়ান শুদ্ধকরণ (গ) রেওয়ামিল পুনঃপ্রস্তুত (ঘ) ভুল সংশোধন উত্তর ১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ।
ড্যানিয়েল ডিফো পূর্ববর্তী

ড্যানিয়েল ডিফো

ঢাবির ১১ প্রভোস্ট ও প্রক্টোরিয়াল টিমের পদত্যাগপত্র জমা পরবর্তী

ঢাবির ১১ প্রভোস্ট ও প্রক্টোরিয়াল টিমের পদত্যাগপত্র জমা

কমেন্ট