গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
বাংলা প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
১। কপোতাক্ষ নদ কবিতাটি কোন ধরনের রচনা?
ক) অনুতাপমূলক খ) কাহিনি কাব্য
গ) আখ্যানকাব্য ঘ) স্মৃতিচারণামূলক
২। কোনটিতে মুক্তি নেই?
ক) সাধনায় খ) সাধুতায়
গ) বৈরাগ্যে ঘ) মায়ায়
৩। কবি কী করে মানুষের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকার দৃঢ়সংকল্প করেছেন?
i. সত্কর্ম
ii. শুভকর্ম
iii. অসত্কর্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। অন্ধবধু কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?
ক) কাক খ) চোখ গেল
গ) কোকিল ঘ) শালিক
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর দেহখানি রহিয়াছে ভরি
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়ায়
৫। উদ্দীপকে ‘আমি কোন আগন্তুক নই’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে?
ক) জন্মভূমির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক
খ) সফল সম্ভাবনার ক্ষেত্র
গ) মা বোন ভাইয়ের অনাদর
ঘ) রূপের লীলাক্ষেত্র
৬। এরূপ সাদৃশ্যের কারণ—
i. জন্মস্থান মায়া মমতার আকরক্ষেত্র
ii. জন্মভূমি মানুষের ভালোবাসার স্থান
iii. মাটি, মানুষ প্রকৃত অর্থেই স্বজন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
৭। কেমন আছিস রে মানিক রতন? বুধাকে কে বলে?
ক) হরিকাকু খ) শাহাবুদিন
গ) মিঠু ঘ) আলী
৮। কী ঝুমুর ঝুমুর বাজে?
ক) বেথুল খ) নূপুর
গ) রঢ়া ফল ঘ) বাদাম
৯। কবি কার ডিঙার বহর থেকে এসেছেন?
ক) বাউলের খ) সওদাগরের
গ) সূর্যসেনের ঘ) কৈবর্তের
১০। পল্লিজননী কবিতায় কবি ‘হুতুম’ পাখিকে চিহ্নিত করেছেন—
i. মরণের দূত
ii. নতুন জীবনের দূত
iii. চির কল্যাণের দূত
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
১১।
অন্ধবধূ কবিতায় ‘মধুমদির বাসে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
i. মধুর গন্ধে মোহময়
ii. নির্মল বাতাস
iii. স্নেহের পরশ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii
১২। করুণ কেরানি কাদের বলা হয়েছে?
ক) আবেগে করুণ খ) করুণভাবে জীবন যাপনকারী
গ) স্বভাবে করুণ ঘ) চাকরিজীবী
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রমজান শেখ অত্যন্ত বুদ্ধিমান ও ধূর্ত প্রকৃতির লোক। বয়স হয়েছে কিন্তু স্বভাব বদলায়নি। বুড়ো বয়সে নিজের মেয়ের মতো বয়সী একটি মেয়েকে বিয়ের ব্যবস্থা করে। কিন্তু মেয়েটি বিয়ের রাতেই পালিয়ে যায়। রমজান শেখ সেটি মেনে নেয়।
১৩। উদ্দীপকের মেনে নেওয়ার বিষয়টি বহিপীর নাটকের কোন চরিত্রটির মধ্যে প্রতিফলিত হয়েছে?
ক) বহিপীর খ) হাতেম আলী
গ) হাশেম আলী ঘ) খোদেজা
১৪। মেনে নেওয়ার বিষয়টি উভয় চরিত্রের যে বৈশিষ্ট্যকে নির্দেশ করে তা হলো—
i. বুদ্ধিমত্তা
ii. বাস্তব জ্ঞানসম্পন্ন
iii. মানবিক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। ঝোপের ভেতর লুকিয়ে থাকে—
ক) আলি খ) শাহাবুদ্দিন
গ) বুধা ঘ) মিঠু
১৬। বুধার আধা বেলার ভাত না থাকলেও যা আছে—
i. মাঠের বাতাস
ii. নদীর পানি
iii. নোলক বুয়ার মুড়ি ভাজা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। হাতেম আলীর জমিদারি কোথায় ছিল?
ক) ডেমরায় খ) সুনামগঞ্জে
গ) রেশমপুর ঘ) কেশবপুর
১৮। লেঠা শব্দের অর্থ কী?
ক) উৎপাত খ) লাঠি
গ) অচেনা মানুষ ঘ) ক্ষোভ
উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬ গ ১৭. গ ১৮. ক।
কমেন্ট