বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
আসন্ন এইচএসসি পরীক্ষায় অনিয়মে সম্পৃক্ত থাকলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আসন্ন এইচএসসি পরীক্ষায় ব্যত্যয় ঘটলে কিংবা কোনো অনিয়মে সম্পৃক্ততা থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এইচএসসি পরীক্ষা আসন্ন। সারা দেশের প্রতিটি কেন্দ্রে যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষাটি পরিচালনা করতে পারি, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।
এখন আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করেন কিংবা গুজব ছড়ান, তাদেরকে বলছি, সে রকম কিছু ধরা পড়লে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক অজয় ভৌমিক প্রমুখ।
এর আগে সোমবার (৩ অক্টোবর) রাতে শিক্ষামন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা হাইমচর উপজেলার আরো কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
কমেন্ট