বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
'এইচএসসি পরীক্ষা উপলক্ষে দেড় মাস কোচিং সেন্টার বন্ধ থাকবে'
৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আজ বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শেষ হবে ১৩ ডিসেম্বর। এতে অংশ নেবেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এরমধ্যে গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।
সংবাদ সম্মেলনে শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমেন্ট