বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
মর্গে বাবার মরদেহ,পরীক্ষা দিতে পরীক্ষার হলে মেয়ে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে (মঙ্গলবার ২ মে) রাতে সংঘর্ষে বরগুনায় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম পনু নিহত হয়েছেন। আর বুধবার (৩ মে) বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষার হলে বসে মেয়ে সানজিদা ইসলাম রিয়া (১৭)।
নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তার মেয়ে রিয়া একই ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।রিয়ার স্বজনরা জানান, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়ার বাবা শফিকুল ইসলাম পলির সঙ্গে সংঘর্ষ বাঁধে আসাদুজ্জামান আকাইদের গ্রুপের সঙ্গে। এতে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রিয়ার বাবা শফিকুল ইসলাম পনু। পরে ময়নাতদন্তের জন্য পনুর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বাবা হারানোর এ ঘটনায় সারারাত মুর্ছা গেছেন রিয়া। পরে সকালে পরীক্ষা থাকায় স্বজনদের অনুরোধে হাসপাতালে মর্গে গিয়ে বাবার মরদেহ দেখে আয়লা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যান রিয়া।
এ বিষয়ে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ধীমান চন্দ্র রায় বলেন, জর্জিয়া কিন্ডারগার্টেনের পরীক্ষার্থী রিয়া আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। বাবা হারানোর শোকে পরীক্ষা কেন্দ্রে কয়েকবার কেঁদেছে সে। আমরা তাকে সান্ত্বনা দেয়ার পাশাপাশি মানসিক সাপোর্ট দিয়েছি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। আর ময়নাতদন্ত শেষে দুপুরে পনুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট