ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ৩ দিন

ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ৩ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর রোববার থেকে ১০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

গত ২৪ আগস্ট ডাকসু নির্বাচনের আগে-পরে ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রেখে কেবল ক্লাস চালু রাখার দাবি জানিয়েছিল বাম ধারার সাত সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।

জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করতে অভিযান পরবর্তী

জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করতে অভিযান

কমেন্ট