বক্স অফিসে সিনেমার আগাম বুকিংয়ে শাহরুখকে পেছনে ফেললেন প্রভাস

বক্স অফিসে সিনেমার আগাম বুকিংয়ে শাহরুখকে পেছনে ফেললেন প্রভাস

দীর্ঘ সাড়ে চার বছর পর পর্দায় ফিরেই নিজের সিংহাসন দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পাঠান ও জাওয়ানের পর এবার অপেক্ষা করছে ডাঙ্কি। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কিং খান অভিনীত নতুন সিনেমা ডাঙ্কি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সিনেমার অ্যাডভান্স বুকিং। আর সেই খবর নিজেই জানিয়েছেন শাহরুখ খান। তবে অগ্রিম বুকিংয়ে এগিয়ে আছে একই সময়ে মুক্তির অপেক্ষায় থাকা প্রভাসের ‘সালার’। বক্স অফিসে যে এই দুটি সিনেমার টক্কর ভালোই জমবে সেটা স্পষ্ট। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হয়ে গিয়েছে ডাঙ্কি ছবির অ্যাডভান্স বুকিং। এদিন শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, 'আজকের তাজা খবর শোনার জন্য হার্ডি বেরিয়ে পড়েছে সিনেমা হলের উদ্দেশ্যে। আপনিও তৈরি হয়ে নিন।'

 
তিনি এদিন তার পোস্টে আরও লেখেন, 'আমাদের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। এখনই আপনার টিকিট বুক করে নিন।'

 
এই ছবির অ্যাডভান্স বুকিং খুলে যাওয়া মাত্রই দ্রুত ভর্তি হয়ে যাচ্ছে আসন সংখ্যা। জাওয়ানের মতো অত ভোরবেলার শো না থাকলেও, সকাল সাতটা থেকেই ২১ ডিসেম্বর দেখা যাবে শাহরুখ ম্যাজিক।

জানা যায়, এখনও পর্যন্ত ডাঙ্কির ৩৩৭৭০ টি টিকিট বিক্রি হয়েছে। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত শাহরুখের ছবি এখনও পর্যন্ত ১.২৪ কোটি টাকা আয় করেছে অ্যাডভান্স বুকিং থেকে যা সালারের থেকে কম। সালার ইতিমধ্যেই এক কোটির গণ্ডি টপকে গিয়েছে।

 

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কিতে’ শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকের দেখা মিলবে।

ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে লড়বেন মাহি পরবর্তী

ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে লড়বেন মাহি

কমেন্ট