প্রকাশ্যে এসেছে হৃতিকের ফাইটার ছবির নতুন গান

প্রকাশ্যে এসেছে হৃতিকের ফাইটার ছবির নতুন গান

প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন বলিউডের দুই হার্টথ্রব হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ভরপুর অ্যাকশনে প্যাকড চলচ্চিত্র  ‘ফাইটার’  মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। সিনেমাটি নিয়ে দর্শকেরও আগ্রহের কমতি নেই। আজ প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান ‘হীর আসমানি’।


হীর আসমানি গানে দীপিকা এবং হৃতিককে তাঁদের ইউনিফর্মে দেখা যাচ্ছে। তাঁরা বিমান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এরপর হৃতিক, দীপিকা, করণ এবং অক্ষয়ের বন্ধুত্বের ঝলক দেখা যায়। অনিলকে দেখা যায় বাকিদের ট্রেনিং দিতে।

গানটি সুর করেছেন বিশাল শেখর। কণ্ঠ দিয়েছেন বি প্রাক এবং লিখেছেন কুমার। সিদ্ধার্থ আনন্দ গানটি শেয়ার করে লিখেছেন,‘হীর আসমানি গানটি এয়ার ড্রাগনদের বিশেষ স্কোয়াডকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। সেখানে ক্রিউদের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়েছে।

বিমান চালকদের কাছে আকাশের জন্য ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।’তিনি আরও লিখেছেন, ‘হীর আসমানি গানটির ফ্লেভার ভীষণই ইউনিক। গানটি অনন্য মাত্রায় নিয়ে গেছেন বি প্রাক।’

করোনার লকডাউনের সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়।

২০২২ সালের ১৪ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। ‘পাঠান’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এখন অপেক্ষায় সিদ্ধার্থের এই সিনেমার। এখন দেখার অপেক্ষা সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে।

বন্ড সিরিজের যে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি পরবর্তী

বন্ড সিরিজের যে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

কমেন্ট