আদালতে বিচ্ছেদের আবেদন করলেন জেসন মোমোয়ার স্ত্রী

আদালতে বিচ্ছেদের আবেদন করলেন জেসন মোমোয়ার স্ত্রী

বিচ্ছেদের চূড়ান্ত পথেই পা বাড়ালেন হলিউড অভিনেতা জেসন মোমোয়া ও তাঁর স্ত্রী অভিনেত্রী লিসা বোনেট। দুই বছর আগেই আলাদা হয়ে যাওয়া এই সাবেক দম্পতি এখন আইনত বিচ্ছেদের জন্য তৈরি। বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন লিসা বোনেট।

পিপল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, আদালতের নথি অনুসারে লিসা বোনেট বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

তাদের বিচ্ছেদের তারিখ ২০২০ সালের ৭ অক্টোবর তালিকাভুক্ত করা হয়েছে উক্ত আবেদনে, যা তাদের বিচ্ছেদ ঘোষণার এক বছরেরও বেশি আগে। আইন অনুসারে, তাদের ডিভোর্স ঘোষণা করতে অন্তত ছয় মাস সময় লাগবে।

পিটিশনে এই জুটির বিচ্ছেদের কারণ হিসেবে তাদের মতের অমিল ও জীবনযাপনের পার্থক্য উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে যে কোনো ব্যক্তিরই আর্থিক সহায়তার প্রয়োজন নেই এবং কিভাবে তাদের সম্পদ ভাগ করতে হবে, সে বিষয়ে উভয়েই সম্মত হয়েছেন।

আবেদনের নথি অনুসারে, তাদের ১৬ বছর বয়সী মেয়ে এবং ১৫ বছরের ছেলের যৌথ হেফাজতে থাকা উচিত বলেই উল্লেখ করা হয়েছে।
মোমোয়া ‘অ্যাকোয়াম্যান’ এবং ‘গেম অব থ্রোনস’-এ তাঁর ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত। লিসা বোনেট ‘দ্য কসবি শো’-এর স্পিন অব ‘এ ডিফারেন্ট ওয়ার্ল্ড’ এবং ‘হাই ফিডেলিটি’ এবং ‘এনিমি অব দ্য স্টেট’-এর জন্য সুপরিচিত। ২০০৫ সালে দুজনের দেখা হয়েছিল এবং তারা একে অন্যর সঙ্গে ডেটিং শুরু করেছিলেন।

২০১৭ সালের ৭ অক্টোবর গাঁটছড়া বাঁধেন দুজন। এটি মোমোয়ার জন্য প্রথম এবং বোনেটের দ্বিতীয় বিয়ে ছিল। বোনেট এর আগে সংগীতশিল্পী লেনি ক্রাভিটজকে বিয়ে করেছিলেন এবং ওই সময়ের একটি কন্যাও রয়েছে অভিনেত্রীর।

যশ-নুসরাতের নতুন ছবির ট্রেলার প্রকাশের পরই সমস্যার সম্মুখীন ! পরবর্তী

যশ-নুসরাতের নতুন ছবির ট্রেলার প্রকাশের পরই সমস্যার সম্মুখীন !

কমেন্ট