ওয়ার্নার ব্রোস-এর সঙ্গে বছরজুড়ে চুক্তি টম ক্রুজের

ওয়ার্নার ব্রোস-এর সঙ্গে বছরজুড়ে চুক্তি টম ক্রুজের

হলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রোস ডিসকভারি’র সঙ্গে চুক্তি করলেন সুপারস্টার টম ক্রুজ। ২০২৪ সালে এই প্রযোজনা সংস্থা থেকে অরিজিনাল এবং ফ্র্যাঞ্চাইজি সিনেমা তৈরি করার জন্য সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সেই সমস্ত চলচ্চিত্রগুলোতে অভিনয়ও করতে যাচ্ছেন টম ক্রুজ।

ওয়ার্নার ব্রোস ডিসকভারি জানিয়েছে, হলিউডের অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের সাথে তারা একটি চুক্তি করেছে।

তারা একসঙ্গে ২০২৪ সালে অরিজিনাল এবং ফ্র্যাঞ্চাইজি ফিল্মগুলির নির্মাণ ও প্রযোজনা করবে। টম ক্রুজ সেই চলচ্চিত্রগুলোর সবকয়টিতে অভিনয় করবেন। টম ক্রুজের সাথে ফিল্ম পার্টনারশিপের চুক্তি স্বাক্ষর করেছেন ওয়ার্নার ব্রোস মোশন পিকচার গ্রুপের কো-চেয়ারম্যান মাইকেল ডি লুকা, পাম আবডি এবং সিইও ডেভিড জাসলাভ যারা বরাবরই ক্যামেরার পিছনে এবং ক্যামেরার সামনে শীর্ষ প্রতিভা নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করে এসেছেন।
কমস্কোরের সিনিয়র মিডিয়া বিশ্লেষক পল ডারগারবেডিয়ান বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা টম ক্রুজের সাথে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রতিভা প্রতিভাকে আকৃষ্ট করে এবং প্রতিটি স্টুডিও হাই প্রোফাইল চলচ্চিত্র নির্মাতা এবং তারকাদের সাথে তাদের কাজগুলো করতে চায় যেন বিশ্বের কাছে এই সমস্ত সৃজনশীল শিল্পীদের প্রতি তাদের প্রতিশ্রুতি তুলে ধরতে পারে।’
টম ক্রুজ, যিনি ‘টপ গান’, ‘দ্য লাস্ট সামুরাই’ এবং ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের মতো চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, চুক্তির পর বারব্যাঙ্কের ওয়ার্নার ব্রস ডিসকভারি লটে একটি অফিস পেতে চলেছেন যেখানে ক্লিন্ট ইস্টউড এবং ফ্রাঙ্ক সিনাত্রার মতো তারকারা রয়েছেন।

আশির দশক থেকেই টম ক্রুজ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। তাঁর পাঁচ দশকের ক্যারিয়ার জুড়ে, ক্রুজের সিনেমাগুলি বিশ্বব্যাপী ১২ বিলিয়নেরও বেশি আয় করেছে।

২০২২ সালে টমের ‘টপ গান : ম্যাভেরিক’-এর মুক্তি পায় যা প্রায় ১.৫ বিলিয়ন আয় করেছে। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘মিশন ইম্পসিবল : ডেড রেকনিং- পার্ট ওয়ান’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৬৮ মিলিয়ন আয় করেছে।

‘ভুল ভুলাইয়া ৩’: মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালান পরবর্তী

‘ভুল ভুলাইয়া ৩’: মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালান

কমেন্ট