পঙ্কজ ত্রিপাঠীর প্রথম পারিশ্রমিক ১৭০০ টাকা, এখন নেন ১০ কোটি

পঙ্কজ ত্রিপাঠীর প্রথম পারিশ্রমিক ১৭০০ টাকা, এখন নেন ১০ কোটি

বর্তমানের ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। মির্জাপুরের ‘কালিন ভাইয়া’খ্যাত পঙ্কজ এখন নির্মাতাদের সবচেয়ে চাহিদাসম্পন্ন একজন অভিনেতা। ওয়েব সিরিজ থেকে বড়পর্দার চলচ্চিত্র, সব জায়গায় আধিপত্য এই অভিনেতার। তবে ক্যারিয়ারের শুরুটা মোটেও সুখকর ছিল না পঙ্কজের।

এই অবস্থানে আসতে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে অভিনেতাকে। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম একজন পঙ্কজ। তবে ক্যারিয়ারের শুরুতে অভিনেতা প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১৭০০ রুপি! সেই কথা নিজেই গণমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেতা।


ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের সঙ্গে কথোপকথনে পঙ্কজ বলেছিলেন, “কেবল অর্থ এবং খ্যাতির জন্য এই পেশায় আসা উচিত নয়।

প্রথমে বুঝুন কেন আপনি এখানে আসতে চান (চলচ্চিত্র শিল্পে)। আপনার ভালোবাসা এবং আপনার চাহিদা বুঝুন। মন থেকে কাজ করলে টাকা এক সময় তোমার কাছে আসবে। আমার এখনও মনে আছে আমার প্রথম বেতন ছিল ১৭০০ টাকা।একটি টিভি কাজের জন্য এই পারিশ্রমিক পেয়েছিলাম।


অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ সাফল্য আসে পঙ্কজের। এরপর ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ ভাগ্য বদলে দেয় অভিনেতার। মির্জাপুরের জন্য ১০ কোটির বেশি পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা যা তার প্রথম পারিশ্রমিকের ৫৮ হাজার গুণ বেশি!

সদ্যই মুক্তি পেয়েছে মির্জাপুরের তৃতীয় সিজন। মুক্তির পরপরই ব্যাপক আলোচনায় উঠে এসেছে সিরিজটি।

এবারও মির্জাপুরের গদির আসল দাবিদার হিসেবেই সিজন শেষ করতে দেখা গেছে পঙ্কজকে। সামনে চতুর্থ সিজন আসতে চলেছে সিরিজটির। এতে পঙ্কজের সঙ্গে আরো অভিনয় করেছেন আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রাসিকা দুগ্গল, রাজেশ তাইলাং, শিবা চাড্ডা, আঞ্জুম শর্মাসহ একাধিক তারকা।

বিয়ে করছেন কুলদীপ, পাত্রী কি বলিউড অভিনেত্রী? পরবর্তী

বিয়ে করছেন কুলদীপ, পাত্রী কি বলিউড অভিনেত্রী?

কমেন্ট