কোটা ইস্যুতে হিংসা-হানাহানি বন্ধের আহ্বান জানালেন কবীর সুমন
কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব তারকারা। এবার কোটা আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে কোটা আন্দোলন ও বাংলাদেশ নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন কবীর সুমন।
তিনি বলেছেন, তিনি ভারতের নাগরিক। বাংলাদেশ তার প্রতিবেশী। বাংলাদেশের বিষয় আসয়ে নাক গলানোর অধিকার তার নেই। সেটা করতে চান না।
বাংলাদেশকে নিজের ভালোবাসার দেশ উল্লেখ করে কবীর সুমন বলেছেন, মনে মনে তিনিও বাংলাদেশের নাগরিক। তার জীবনের সেরা কাজ এবং জীবনসায়াহ্নের প্রধান কাজ বাংলা খেয়াল বাংলাদেশে চর্চা করা হয়ে থাকে। বাংলা ভাষা আর বাংলা খেয়ালের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তিনি বাঁধা ভালবাসার বন্ধনে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে কবীর সুমন বলেন, বর্তমান অবস্থায় চুপ করে বসে থাকতে পারেন না তিনি। দেশের সব পক্ষকে মিনতি জানিয়ে হিংসা হানাহানি বন্ধ করার আহ্বান জানান সুমন।
কমেন্ট