প্রতারণার শিকার অক্ষয় কুমার!

প্রতারণার শিকার অক্ষয় কুমার!

বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। একের পর এক ফ্লপ সিনেমায় কোনঠাসা হয়ে পড়েছেন এই অভিনেতা। এরইমধ্যে অভিযোগ তুললেন, প্রতারিত হয়েছেন তিনি!

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার বছরে একাধিক সিনেমা করেন। যদিও অভিনেতার মতে তিনি কখনো অর্থের জন্য অভিনয় করেন না।


কিন্তু পারিশ্রমিক বাকি রাখার বিষয়টিকে তিনি ‘প্রতারণা’ হিসেবেই উল্লেখ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়কে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘দুই একজন প্রযোজকের কাছে এখনও টাকা পাই। এটা প্রতারণা!’
অক্ষয় আরও বলেন, ‘তার পর আমি আর তাদের সঙ্গে কথাই বলি না। চুপ করে যাই।


কিছু প্রযোজক এখনও আমার বকেয়া মেটাননি।’
এদিকে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় বেশ হতাশ অক্ষয় কুমার। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘প্রত্যেক সিনেমার পেছনেই আমার পরিশ্রম থাকে। সিনেমা না চললে মন ভেঙে যায়।

 

১৫০ কোটির বাড়ি কিনে সমালোচনায়, যা বললেন ধানুশ পরবর্তী

১৫০ কোটির বাড়ি কিনে সমালোচনায়, যা বললেন ধানুশ

কমেন্ট