ভক্তের মৃত্যুতে আল্লু অর্জুনের বিরুদ্ধে চার্জশিট, ফেঁসে যাচ্ছেন অভিনেতা

ভক্তের মৃত্যুতে আল্লু অর্জুনের বিরুদ্ধে চার্জশিট, ফেঁসে যাচ্ছেন অভিনেতা

গত বছর ‘পুষ্পা ২ : দ্য রুল’ ছবির প্রিমিয়ার শো চলাকালীন ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনসহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার এক বছরেরও বেশি সময় পর হায়দরাবাদের নামপল্লি আদালতের নবম অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৪ ডিসেম্বর, হায়দরাবাদের আরটিসি এক্স রোডস এলাকার সন্ধ্যা থিয়েটারে। ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো চলাকালীন আল্লু অর্জুনকে এক নজর দেখার জন্য বিপুলসংখ্যক ভক্ত সেখানে জড়ো হন।


পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এতে ৩৫ বছর বয়সী এক নারী রেভাথি, প্রাণ হারান। তাঁর নাবালক ছেলে শ্রীতেজ ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং এখনো নানা শারীরিক জটিলতায় ভুগছে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, এই দুর্ঘটনার পেছনে ছিল চরম অবহেলা ও নিরাপত্তা বিধির গুরুতর লঙ্ঘন।


চার্জশিটে সন্ধ্যা থিয়েটারের মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ারে আল্লু অর্জুনের উপস্থিতির বিষয়টি আগে থেকেই জানা থাকলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নিরাপত্তাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে তাঁর উপস্থিতির অনুমতি দেওয়া হয়নি বলেও চার্জশিটে উল্লেখ রয়েছে।

চার্জশিটে অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

অগ্রিম পারিশ্রমিক নিয়ে চম্পট, অক্ষয় খান্নাকে আইনি নোটিশ ‘দৃশ্যম ৩’ প্রযোজকের পরবর্তী

অগ্রিম পারিশ্রমিক নিয়ে চম্পট, অক্ষয় খান্নাকে আইনি নোটিশ ‘দৃশ্যম ৩’ প্রযোজকের

কমেন্ট