এ আর রহমানকে কটাক্ষ কঙ্গনার, বিতর্কে নতুন মোড়

এ আর রহমানকে কটাক্ষ কঙ্গনার, বিতর্কে নতুন মোড়

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল বলিউড। এক সাক্ষাৎকারে বলিউডে নিজের কাজ কমে যাওয়ার পেছনে শিল্পজগতের ভেতরের বিভাজন ও ধর্মীয় মেরুকরণকে দায়ী করায় ব্যাপক আলোচনা তৈরি হয়। সেই বক্তব্যের তীব্র প্রতিবাদে এবার সরব হয়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত।

সাক্ষাৎকারে এ আর রহমান দাবি করেন, গত প্রায় আট বছরে ধীরে ধীরে অনেক কাজ হাতছাড়া হয়েছে তাঁর।


এর পেছনে বলিউডের ভেতরে বিদ্যমান পক্ষপাত এবং সৃজনশীলতার অভাবকে দায়ী করেন তিনি। 
সরাসরি কারো নাম না নিলেও রহমান ইঙ্গিত দেন, দেশের ক্ষমতাসীন গোষ্ঠীর মানসিকতা এবং ধর্মীয় বিভাজনের রাজনীতির কারণেই তাঁকে একাধিক প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে।

রহমানের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান কঙ্গনা রানাউত। 

অভিনেত্রীর ভাষায়, বিজেপিকে প্রকাশ্যে সমর্থন করার কারণে তিনিও চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন।


তবে রহমানের অভিযোগকে তিনি একেবারেই গ্রহণযোগ্য মনে করেননি। 
কঙ্গনা সরাসরি আক্রমণ করে বলেন, এ আর রহমানের মতো পক্ষপাতদুষ্ট এবং বিদ্বেষপূর্ণ মানুষ তিনি আগে দেখেননি।

তাঁর মতে, হিংসা ও ক্ষোভই রহমানের দৃষ্টিভঙ্গিকে আচ্ছন্ন করে ফেলেছে।

কঙ্গনা আরো দাবি করেন, কাজ হারানোর দায় অন্যের ওপর চাপানো ঠিক নয়।


রহমান নিজেই নিজের গণ্ডির বাইরে কাউকে সুযোগ দিতে চান না, ফলে কাজ কমে যাওয়ার পেছনে শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্তও বড় কারণ হতে পারে।
প্রসঙ্গত, সাড়ে তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতে শীর্ষস্থান ধরে রেখেছেন এ আর রহমান। বলিউড ও দক্ষিণী সিনেমার সীমা পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও তাঁর সৃষ্টিকর্ম ব্যাপক প্রশংসিত। তবে শিল্প-সংস্কৃতিতে রাজনীতির প্রভাব নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য এবং তা ঘিরে কঙ্গনার কড়া প্রতিক্রিয়া নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

 

রহস্যময় পোস্টে হানিয়ার প্রেমজীবন ঘিরে ফের জল্পনা পরবর্তী

রহস্যময় পোস্টে হানিয়ার প্রেমজীবন ঘিরে ফের জল্পনা

কমেন্ট