বলিউডে কি কোণঠাসা করা হচ্ছে কার্তিককে?

বলিউডে কি কোণঠাসা করা হচ্ছে কার্তিককে?

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। গত বছরই সংগীত পরিচালক অমাল মালিক এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বলিউডে নাকি কার্তিককে কোণঠাসা করার চেষ্টা চলছে। এমনকি তিনি কার্তিকের পরিস্থিতির সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথাও তুলেছিলেন।

এদিকে কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু মেরী ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরী’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।


ছবিটি ভরাডুবি হওয়ায় প্রযোজনা সংস্থাকে নাকি কিছু অর্থ ফেরতও দিতে হয়েছে অভিনেতাকে—এমন গুঞ্জনও শোনা যায় ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে পরিচালক প্রিয়দর্শনের একটি ছবি। প্রথমে শোনা যাচ্ছিল, তাঁর জনপ্রিয় কমেডি ছবি ‘হাঙ্গামা’-এর সিক্যুয়ালে কার্তিককে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরে জানা যায়, সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন অভিনেতা।


এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রিয়দর্শন বলেন, তিনি কোনো অভিনেতাকে আগে থেকে মাথায় রেখে ছবি বানান না। 

তাঁর কথায়, ‘প্রথমে চিত্রনাট্য লেখা হয়, তারপর ভাবি কোনো অভিনেতা চরিত্রটির জন্য সবচেয়ে উপযুক্ত। আমি এখন বরুণ ধবনের সঙ্গে একটি ছবি করার কথা ভাবছি। ওর হাস্যরস খুব ভালো।



এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে, ‘হাঙ্গামা’র সিক্যুয়ালের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কি কার্তিকের ওপর বিরক্ত পরিচালক? তবে প্রিয়দর্শনের দাবি, শুধু কার্তিকই নন, এই ছবির প্রস্তাব নাকি ফিরিয়েছেন আয়ুষ্মান খুরানা ও সিদ্ধার্থ মালহোত্রাও। শেষ পর্যন্ত ছবিটি তিনি করছেন অভিনেতা মিজান জাফরিকে নিয়ে। 

পরিচালকের কথায়, অনেকেই হয়তো মনে করেন তিনি ‘সেকেলে’ পরিচালক, কারণ দীর্ঘদিন তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন।

এই পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন কার্তিকের অনুরাগীরা। তাঁদের আশঙ্কা, ধীরে ধীরে বলিউডে তাঁকে কোণঠাসা করা হচ্ছে।

 

‘যাদের খেয়েদেয়ে কাজ নেই তারাই ট্রোল করে’, ক্ষোভ ঝাড়লেন শ্রাবন্তী পরবর্তী

‘যাদের খেয়েদেয়ে কাজ নেই তারাই ট্রোল করে’, ক্ষোভ ঝাড়লেন শ্রাবন্তী

কমেন্ট