বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার : প্রধানমন্ত্রী
হৃতিক ও সুজানের বিচ্ছেদ অপরিহার্য ছিল, কেন বললেন জায়েদ খান?
এক যুগেরও বেশি সময়—অর্থাৎ প্রায় ১৪ বছর সংসার করার পরও বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন হৃতিক রোশন ও সুজান খান। তাদের এমন সিদ্ধান্তে হতভম্ব হয়ে গিয়েছিল বলিউড। তবে বিচ্ছেদের পরেও তাদের দুজনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। পরস্পরের সমস্যায় পাশেও দাঁড়িয়েছেন।
তবে তাঁরা নাকি স্বামী-স্ত্রী হিসেবে কখনোই ঠিক ছিলেন না, মনে করেন সুজানের ভাই জায়েদ খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ কথা বলেন হৃতিক ও সুজানের সম্পর্ক নিয়ে। প্রাক্তন দম্পতির বিচ্ছেদ একপ্রকার অপরিহার্য ছিল বলেই মনে করেন তিনি। স্বামী-স্ত্রী হিসেবে সারা জীবন থাকবেন, এমনটা হতো না।
জায়েদের কথায়, “জোর করে ওরা একসঙ্গে থাকার চেষ্টা করলে বিষয়টা আরো খারাপ হতো। দুটো মানুষই কষ্ট পেত।”
ওদের দুজনের মনোযোগ ছিল শুধু দুই সন্তানের ওপর। বিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে সেতুর মতো কাজ করেছে দুই সন্তান।
জায়েদ জানান, তাদের পরিবারের সবাই যথেষ্ট প্রগতিশীল ও পরিণত মস্তিষ্কের। তাই হৃতিক ও সুজান যখন নিজেদের ভালো থাকার জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তাঁরা কেউই আপত্তি জানাননি।
তিনি বলেন, “সমাজের চাপে কিছু করতে হবে, এমন পরিবার আমরা নই। আমরা যথেষ্ট সচেতন ও শিক্ষিত এই সব বিষয়ে। ওদের মধ্যে এখনো সম্পর্ক ভালো— এই বিষয়টা অধিকাংশ মানুষই স্বাভাবিকভাবে নিতে পারে না।
তাঁদের কাছে এটা খুবই অদ্ভুত। যাঁরা বোঝেন না, তাঁদের কেউ কেউ অল্পবয়সী ও অপরিণত। বাকিরা নিজেদের জীবন নিয়েই অসুখী।”
কমেন্ট