‘ইন্টারনেটের নাটক এড়াচ্ছি’, রণবীরের সাফল্য নিয়ে সমালোচকদের জবাবে দীপিকা

‘ইন্টারনেটের নাটক এড়াচ্ছি’, রণবীরের সাফল্য নিয়ে সমালোচকদের জবাবে দীপিকা

মুক্তির তিন সপ্তাহ পরেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। একের পর এক রেকর্ড ভেঙে ছবিটি যখন ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করছে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে রণবীরের স্ত্রী ও অভিনেত্রী দীপিকা পাডুকোনের ‘নীরবতা’। ছবির সাফল্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট না করায় নেটিজেনদের একাংশ তাকে কড়া সমালোচনা ও ট্রোল করছে।

ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছিল, দীপিকা ইচ্ছা করেই ছবির প্রিমিয়ার এড়িয়ে গেছেন এবং পরিচালকের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাচ্ছেন।


এই ট্রোলের জবাবে দীপিকা মন্তব্য করেছেন, ‘আমি শুধু ইন্টারনেটের এই নাটকগুলো এড়িয়ে চলছি, বন্ধু। আর আমি এই সিনেমা তোমাদের অনেক আগেই দেখে ফেলেছি। এখন বলো, মজাটা কার সাথে হলো?’ তার এই মন্তব্যে স্পষ্ট যে, প্রচারণার চেয়ে ব্যক্তিগত জীবনেই তিনি এই সাফল্য উপভোগ করছেন।
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক মাইলফলক স্পর্শ করছে।


মাত্র ১৮ দিনে ভারতে ১,০০০ কোটি রুপি আয় করে এটি ‘পুষ্পা ২’-এর পর দ্বিতীয় দ্রুততম আয়কারী ছবির তকমা পেয়েছে। এমনকি ‘বাহুবলী ২’-এর মতো কালজয়ী ছবির রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে রণবীরের এই ব্লকবাস্টার হিট।
গত বছর ছবির প্রথম কিস্তি মুক্তির সময় দীপিকা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে রণবীর ও পুরো টিমের প্রশংসা করেছিলেন। তবে এবার তিনি অনলাইনের চেয়ে অফলাইনেই বেশি সময় কাটাচ্ছেন।


সম্প্রতি তাকে রণবীরের বাবার সঙ্গে ডিনার ডেটে এবং মুম্বাইয়ের বিখ্যাত ক্যাফেতে সময় কাটাতে দেখা গেছে। রণবীর সিং ছাড়াও এই ছবিতে মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

ফার্স্ট লুক প্রকাশ, আল্লুর বাড়ির সামনে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের লাঠিচার্জ পরবর্তী

ফার্স্ট লুক প্রকাশ, আল্লুর বাড়ির সামনে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের লাঠিচার্জ

কমেন্ট