ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অস্বস্তিতে বলিউড অভিনেত্রী সারা!

ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অস্বস্তিতে বলিউড অভিনেত্রী সারা!

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বলিউডের ‘পতি পত্নী অওর ও দো’ সিনেমার ট্রেলার লঞ্চ। অনুষ্ঠানে হাজির ছিলেন সারা আলি খান, আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং, ওয়ামিকা গাব্বিসহ আরও অনেকে। তবে অনুষ্ঠানের মাঝেই তৈরি হয় এক অস্বস্তিকর পরিস্থিতি, যা নিয়ে এখন নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা।

অনুষ্ঠানের সঞ্চালক মজার ছলে বলেন, তিনি নাকি অভিনেতাদের ‘পেছন দিক থেকেও চিনতে পারেন’।


এই মন্তব্যেই স্পষ্টতই অস্বস্তিতে পড়ে যান সারা। 
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বারবার পাশে বসা সহ-অভিনেতাদের দিকে তাকাচ্ছেন, আর তার চোখেমুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ।

সারার অভিব্যক্তিই বুঝিয়ে দেয়, মন্তব্যটি তার মোটেই ভালো লাগেনি। যদিও পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া হয় এবং পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবেই এগিয়ে চলে।


উল্লেখ্য, ছবিটিতে আয়ুষ্মান খুরানাকে একাধিক সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়তে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন সারা, রাকুল ও ওয়ামিকা। কমেডি-ড্রামা ঘরানার এই ছবিতে সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি রয়েছে হাস্যরসের ছোঁয়াও।

পাঁচ দিনে ২ হাজার ৬৫ কোটি আয় করল ‘মাইকেল’ পরবর্তী

পাঁচ দিনে ২ হাজার ৬৫ কোটি আয় করল ‘মাইকেল’

কমেন্ট