আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে ১ কোটি ২৩ লাখ কোরবানিযোগ্য পশু আছে : প্রাণিসম্পদমন্ত্রী
বলিউডে এবার আদিত্য-তারার প্রেমের গুঞ্জন
বলিউডের বাতাসে এখন নতুন প্রেমের সুবাস। ‘বীর পাহাড়িয়া’র সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী তারা সুতারিয়া। বলিপাড়ায় জোর গুঞ্জন, অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে এই অভিনেত্রীর।
সম্প্রতি বেশ কিছু সামাজিক অনুষ্ঠা্ন ও বলিউডের বিভিন্ন পার্টিতে তারা ও আদিত্যকে একসঙ্গে দেখা গেছে।
জনসমক্ষে তাদের এই ঘন ঘন উপস্থিতি নজর এড়ায়নি পাপারাজ্জিদের। একে অপরের সঙ্গে তাদের রসায়ন দেখে ভক্তদের মনেও দানা বেঁধেছে নতুন জল্পনা। ইন্ডাস্ট্রির ভেতরের কিছু সূত্রের দাবি, সময়ের সাথে সাথে আদিত্য ও তারার বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়েছে। যদিও এখন পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে বীর পাহাড়িয়া’র সঙ্গে তারার প্রেমের খবর নিয়ে বেশ চর্চা হয়েছিল। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সেই সম্পর্কে ইতি টেনেছেন তারা। অন্যদিকে, আদিত্য রায় কাপুরের নামও বিভিন্ন সময়ে অনেকের সাথে জড়িয়েছে। বর্তমানে এই দুই তারকাকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।
তারকারা মুখ না খুললেও, সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটিকে নিয়ে জল্পনা থামছেই না। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—কবে এই জুটি তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন।
কমেন্ট