এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি

এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তবে সম্প্রতি তাঁর বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের আগ্রহ বেড়েছে, কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি?

ভারতীয় গণমাধ্যমের একাধিক সূত্র জানাচ্ছে, আগামী অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে বিয়ের পরিকল্পনা করেছেন হুমা। ইতিমধ্যেই নাকি প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

অভিনেত্রীর হবু স্বামী রচিত সিং পেশায় একজন অভিনয় প্রশিক্ষক।


তিনি বলিউডের একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছেন। আলিয়া ভাট, ভিকি কৌশল এবং রণবীর সিংয়ের মতো তারকারাও তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
জানা গেছে, জাঁকজমক নয়, বরং ঘরোয়া পরিবেশেই বিয়ের আয়োজন করতে চান এই জুটি। পরে বড় পরিসরে রিসেপশনের আয়োজন করা হতে পারে।


সম্ভাব্য ভেন্যু হিসেবে মুম্বাইয়ের কথাই শোনা যাচ্ছে।
এর আগে ‘থাম্মা’ সিনেমার স্ক্রিনিংয়ে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় হুমা ও রচিতকে। এরপর সোনাক্ষী সিনহার বিয়েতেও একসঙ্গে হাজির হন তারা। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।


যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা মুখ খোলেন না হুমা। তবে গত বছর বাগদানের পর সংগীতশিল্পী আকাসা সিংয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

সব মিলিয়ে, চলতি বছরের শেষ দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন হুমা, এমনটাই জোরালোভাবে শোনা যাচ্ছে বলিউড মহলে।

এদিকে আগামীতে যশের ‘টক্সিক’ সিনেমাতে দেখা যাবে হুমাকে। 

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের উত্থান পরবর্তী

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের উত্থান

কমেন্ট