জাতীয় সংসদে তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে: চিফ হুইপ
স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী সেলিনা জেটলির
স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন অভিনেত্রী সেলিনা জেটলি। অস্ট্রিয়ান উদ্যোক্তা স্বামী পিটার হাগের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ করেন। যার ফলে একটি এফআইআর মামলায় নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৮ মে) মুম্বাইয়ের ভার্সোভা থানায় চারটি ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
এতে মানসিক নির্যাতন, মারধর, ভীতি প্রদর্শন এবং ক্রমাগত হয়রানির অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, তদন্তে অসহযোগিতার কারণে পিটার হাগের বিরুদ্ধে একটি ধারায় সমন জারি করা হয়েছে।
গেল বছর নির্যাতনের অভিযোগ এনে একটি একটি এফআইআর করেছিলেন সেলিনা।
কমেন্ট