সাইফ নন, কোন নায়কের প্রেমে হাবুডুবু খেতেন কারিনা?

সাইফ নন, কোন নায়কের প্রেমে হাবুডুবু খেতেন কারিনা?

বলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তবে একসময় বলিউডের আরেক অভিনেতার প্রেমে মুগ্ধ ছিলেন কারিনা। এক সাক্ষাৎকারে নিজেই সেই কথা জানিয়েছিলেন তিনি।

কারিনার পছন্দের সেই অভিনেতা হলেন অক্ষয় খান্না।


অভিনেতার প্রথম সিনেমা মুক্তির সময় কারিনা ছিলেন স্কুলছাত্রী। বড় পর্দায় অক্ষয়কে দেখেই মুগ্ধ হয়ে যান তিনি।
কারিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মতো স্কুলের অনেক মেয়েরাই তাঁর প্রেমে পাগল ছিল।’

Kareena Kapoor Khan's Latest Magazine Cover Shoot Leaves Fans In Awe, See  Pics Here

তিনি আরো জানান, অক্ষয়ের প্রতি এতটাই আকৃষ্ট ছিলেন যে অভিনেতার প্রথম ছবি ‘হিমালয় পুত্র’ প্রায় ২০ বার দেখেছিলেন।


যদিও সিনেমাটি বক্স অফিসে খুব বেশি সফল হয়নি।
অন্যদিকে, অক্ষয় খান্নার বলিউডে অভিষেকের তিন বছর পর চলচ্চিত্রে পা রাখেন কারিনা কাপুর খান। এরপর খুব অল্প সময়ের মধ্যেই বড় পর্দায় একসঙ্গে অভিনয়ের সুযোগও পান তারা।

২০০৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ঘরানার ছবি ‘হালচাল’–এ প্রথম ও শেষবারের মতো জুটি বাঁধেন কারিনা ও অক্ষয়।

সিনেমাটি ১৯৯১ সালের মালয়ালম ছবি ‘গড ফাদার’-এর রিমেক ছিল।
যদিও কারিনা প্রকাশ্যে অক্ষয়ের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন, এ বিষয়ে কখনো সরাসরি মন্তব্য করেননি অক্ষয় খান্না। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কাজের ধরন ও আচরণের দিক থেকে কারিনার সঙ্গে তার বেশ মিল রয়েছে।

 

বিজয়ের শপথ গ্রহণের পরেই তৃষার পোস্টে প্রেমের বার্তা পরবর্তী

বিজয়ের শপথ গ্রহণের পরেই তৃষার পোস্টে প্রেমের বার্তা

কমেন্ট