৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার রাম চরণের বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ছবি ‘পেড্ডি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটির আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী।


মাত্র চার দিনে কেবল ভারতেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৩ কোটি রুপি।
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট ও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের পর শনিবার (দ্বিতীয় দিন) আয় কিছুটা কমলেও, রবিবার (তৃতীয় দিন) ছবিটির ব্যবসা এক লাফে ৭ শতাংশ বেড়ে যায়। আর সোমবার বা চতুর্থ দিনেও ছবিটির এই সাফল্য বজায় রয়েছে।

ট্রেড বিশেষজ্ঞদের অনুমান, বিশ্বজুড়ে ‘পেড্ডি’ প্রথম তিন দিনেই ১৯০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে।


তবে ছবিটির নির্মাতারা দাবি করেছেন, বিশ্বব্যাপী এর মোট আয় ইতোমধ্যে ২৩৬ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবির আয়ের এই গতি দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, খুব দ্রুতই এটি বিশ্বব্যাপী ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে।
তেলুগু রাজ্যগুলোতে দারুণ ব্যবসা করার পাশাপাশি এই ছবিটিকে ২০২৬ সালের অন্যতম বড় তেলুগু হিট হিসেবে গণ্য করা হচ্ছে। রাম চরণের সাথে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।


ছবিটির টানটান অ্যাকশন, আবেগঘন গল্প ও অসাধারণ মেকিং দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোতেও এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশা করছেন হল মালিকেরা।

 

জীবনের আসল সত্য ও অর্থ কোথায় লুকিয়ে আছে? দারুণ উত্তর দিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া পরবর্তী

জীবনের আসল সত্য ও অর্থ কোথায় লুকিয়ে আছে? দারুণ উত্তর দিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া

কমেন্ট