জনকল্যাণের বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয় : প্রধানমন্ত্রী
একই গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে ঘুরছেন আমির খান, ভাইরাল ভিডিও
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও আলোচনায়। এবার কারণ, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে একই গাড়িতে দেখা গেছে তাকে।
সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ এবং প্রেমিকা তথা হবু স্ত্রী গৌরী স্প্র্যাট।
অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দেখা যায়, প্রথমে গাড়িতে ওঠেন গৌরী স্প্র্যাট।
এরপর একই গাড়িতে ওঠেন কিরণ রাও ও ছেলে আজাদ। সামনের আসনে বসেছিলেন আমির নিজে। গাড়ির কাচ তোলা থাকলেও হাসিমুখে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় অভিনেতাকে।
ভাইরাল হওয়া ভিডিওতে আরো দেখা যায়, পেছনের আসনে পাশাপাশি বসে গল্পে মেতে আছেন কিরণ রাও ও গৌরী স্প্র্যাট।
তাদের মাঝখানে বসে ছিল আমিরের ছেলে আজাদ। এই দৃশ্যই নেটিজেনদের নজর কেড়েছে সবচেয়ে বেশি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘এই না হলে আমিরি কেতা!’ আবার কারো মন্তব্য, ‘লোকের একটি নিয়েই গলদঘর্ম, আর আমির একসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে ঘুরছেন!’ অন্যদিকে কেউ কেউ বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন।
তবে বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন নয়।
প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের সঙ্গেই তিনি দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখেছেন। বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে।
এরই মধ্যে জানা গেছে, আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান। নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন জীবনে পা রাখবেন এই অভিনেতা।
বিয়ের আগে প্রাক্তন ও হবু স্ত্রীকে ঘিরে এমন স্বাভাবিক ও আন্তরিক সম্পর্কের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
কমেন্ট