সেই চুম্বনকাণ্ড নিয়ে এবার উদিত নারায়ণকে খোঁচা কুমার শানুর

সেই চুম্বনকাণ্ড নিয়ে এবার উদিত নারায়ণকে খোঁচা কুমার শানুর

উদিত নায়ারণ এবং কুমার শানু উভয়েই সমসাময়িক শিল্পী। নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট প্লেব্যাক উপহার দিয়েছেন দুজনে।


উদিত হোক কিংবা শানু, যেকোনো সিনেমায় তাদের গান মানেই সুপারহিট! অতঃপর দুই গায়ককে নিয়ে প্রযোজক-পরিচালকদের মধ্যে সে রকম দর-কষাকষিও চলত। তবে সিনেপাড়ার সংগীতমহলে তাদের রেষারেষি নিয়ে ফিসফাঁস হলেও দুই শিল্পীকে কোনো দিনই প্রকাশ্যে বিবাদে জড়াতে দেখা যায়নি।
বলা ভালো, উদিত নারায়ণের সঙ্গে কুমার শানুর সমীকরণ কোনো দিনই নেতিবাচক লাইমলাইটে আসেনি। কিন্তু এবার শিল্পীবন্ধুর চুম্বনকাণ্ড নিয়ে নিজেই ‘উপযাচক’ হয়ে শানু যা বললেন, সেটাই বর্তমানে মায়ানগরীর সেলেবপাড়ায় ‘টক অব দ্য টাউন’।


মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁটে চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। যার জেরে ২০২৫ সালে বছরভর নেতিবাচকভাবে চর্চার শিরোনামে বিরাজ করেছেন গায়ক। বর্ষীয়াণ শিল্পীর এমন আচরণে বেজায় ক্ষিপ্ত হয় অনুরাগীদের একাংশও। কেউ ‘বুড়ো বয়সে ভীমরতী’ বলে কটাক্ষ করেন, তো কেউ বা আবার ‘ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার’ অভিযোগ তোলেন উদিতের বিরুদ্ধে।


কটাক্ষ, সমালোচনার ঝড়ে যদিও সে সময়ে শিল্পীবন্ধুকে ‘খিলাড়ি’ বলে পিঠ চাপড়ে দেন অভিজিৎ ভট্টাচার্য, তবে এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলে বিস্ফোরক কুমার শানু।
নব্বইয়ের দশকে নারী ভক্তদের মধ্যে আপনার জনপ্রিয়তা কেমন ছিল? সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ‘আশিকী’ খ্যাত গায়ক। তার উত্তর দিতে গিয়েই চুমু দেওয়া নিয়ে এক ‘রসিক খোঁচা’ দিয়ে বসেন শানু। কোনো রকম তোয়াক্কা না করেই তিনি বলেন, ‘না কেউ এসে আমাকে চুমু খেয়েছে, না আমি কাউকে চুমু খেয়েছি। আমি এসব কিছুই করিনি…।


’ যদিও উদিত নারায়ণের নামোল্লেখ করেননি, তবে শানুর এমন মন্তব্যেই স্পষ্ট যে তিনি পঁচিশ সালের চুম্বনকাণ্ড নিয়েই খোঁচা দিয়েছেন।
গত বছর ব্যাপক হারে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে ‘টিপ টিপ বরসা পানি’ গাওয়ার মাঝেই অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন উদিত নারায়ণ। সেই ফাঁকেই এক নারী অনুরাগীর ঠোঁটে চুমু দিয়ে বসেন গায়ক। এদিকে সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন ওই তরুণী। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাজ্জব হন সবাই! অতীত টেনে একাংশ মনে করিয়ে দিয়েছিলেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুম্বন করে বসেন।’ একাংশ আবার শ্রেয়া ঘোষালের গালে উদিতের চুম্বনের ছবি পোস্ট করে নিন্দা করেন।

২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর পরবর্তী

২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

কমেন্ট