আশা ভোঁসলের স্মরণে এ আর রহমানের বিশেষ উদ্যোগ, সঙ্গে শাহরুখ

আশা ভোঁসলের স্মরণে এ আর রহমানের বিশেষ উদ্যোগ, সঙ্গে শাহরুখ

উপমহাদেশের সংগীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা। তাঁর কালজয়ী কণ্ঠ ও সৃষ্টিকে নতুনভাবে স্মরণ করতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।


এই উদ্যোগে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান।
প্রয়াত শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট তৈরি করছেন এ আর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

পোস্টে রহমান লিখেছেন, ‘কিংবদন্তি আশা তাইয়ের স্মরণে নির্মিত এই মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার জন্য শাহরুখ খানকে আন্তরিক ধন্যবাদ।


আশাজির স্মৃতিতে তৈরি এই ভালোবাসার অর্ঘ্যে তার যুক্ত হওয়া ঘটনাটিকে আরো বিশেষ করে তুলেছে।’
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রজেক্টের পরিকল্পনা অবশ্য আশা ভোঁসলে জীবিত থাকতেই করা হয়েছিল। ইচ্ছা ছিল গানটি তাঁর হাতেই তুলে দেওয়া হবে। কিন্তু শিল্পীর প্রয়াণে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।


ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রজেক্টটির টিজার। সেখানে আশা ভোঁসলের স্মৃতিবিজড়িত বিভিন্ন দৃশ্য উঠে এসেছে, যা দর্শকদের আবেগাপ্লুত করেছে। টিজার প্রকাশের পর থেকেই পুরো গানটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।

শুধু শাহরুখ খান নন, এই বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন ভারতের সংগীতজগতের একাধিক শীর্ষস্থানীয় শিল্পী। পাশাপাশি গানটিতে থাকবে আশা ভোঁসলের নিজের কণ্ঠে আগে রেকর্ড করা কিছু বিশেষ অংশও।


ফলে প্রয়াত কিংবদন্তির কণ্ঠ ও সমকালীন শিল্পীদের অংশগ্রহণে তৈরি এই গানটি হয়ে উঠতে পারে আশা ভোঁসলের প্রতি এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য। শিগগিরই প্রকাশ করা হবে পুরো গান।

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত পরবর্তী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

কমেন্ট