অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হলেন তমা মির্জা

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হলেন তমা মির্জা

অভিনয়ের জগতের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায়ও যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। বরং অভিনয়কে নিজের সবচেয়ে পছন্দের ও ভালোবাসার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিত অভিনয় করে যেতে চান।

তমা মির্জা বলেন, অভিনয় তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয় পেশার বিষয়ে ইতিবাচক। ফলে চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে কোনো বাধা দেখছেন না তিনি।


আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তমা। তবে বড় পর্দায় নিয়মিত কাজ করছেন না তিনি। নিজের পছন্দ অনুযায়ী বছরে এক থেকে দুটি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

নতুন পেশায় যুক্ত হওয়ার বিষয়টিকে জীবনের ভিন্ন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই দেখছেন তমা। তার মতে, অভিনয়ের বাইরে জীবনের অন্যান্য ক্ষেত্রেও নিজেকে আবিষ্কার করার এই সুযোগটি বেশ উপভোগ করছেন তিনি।


সিনেমার পাশাপাশি ওটিটিতেও প্রশংসিত হয়েছে তমার অভিনয়। ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’-এর মতো কনটেন্টে তার অভিনয় দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তমা মির্জা। ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমায় তাকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে।

‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে এবার মুখ খুললেন জোয়া পরবর্তী

‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে এবার মুখ খুললেন জোয়া

কমেন্ট