জাতীয় সংসদে তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে: চিফ হুইপ
বলিউডে ‘টক্সিক’ ঝড়, কেজিএফকে পেছনে ফেলতে পারবেন কি যশ-কিয়ারা?
রাত পোহালেই প্রেক্ষাগৃহে শুরু হবে যশ-ঝড়। বহুল প্রতীক্ষিত গ্যাংস্টার অ্যাকশন-ড্রামা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে। অগ্রিম টিকিট বিক্রির গতি দেখে ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির বেশি আয় করতে পারে সিনেমাটি।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি বুধবার (২৬ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর ব্যাপক সাফল্যের পর এই সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরেছেন যশ। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
কিয়ারা ও যশকে বোল্ড দৃশ্যে দেখা যাবে। ইতোমধ্যে ঝড় তুলেছে ভিডিও।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, উদ্বোধনী দিনের জন্য ‘টক্সিক’-এর ১০ লাখের বেশি টিকিট ইতোমধ্যে বিক্রি হয়েছে। ভারতে ব্লক করা আসন বাদ দিয়ে অগ্রিম বুকিং থেকে সিনেমাটির আয় ৩৫ কোটি রুপি ছাড়িয়েছে। ব্লক করা আসনসহ এই অঙ্ক ৪৬ কোটি রুপির বেশি।
কর্ণাটক ও হিন্দিভাষী বাজারে সিনেমাটির চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। অগ্রিম বুকিংয়ের গতি অব্যাহত থাকলে উদ্বোধনী দিনের আয় ৬০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বজুড়ে ১০০ কোটির সম্ভাবনা
বিদেশের বাজারেও ‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্য। সব মিলিয়ে প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ থেকে ১২০ কোটি রুপি আয় করার সম্ভাবনা তৈরি হয়েছে।
ভারতে সিনেমাটি প্রথম দিনে ৮০ থেকে ১০০ কোটি রুপি গ্রস আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণ থেকেই ৪০ কোটি রুপির বেশি আয় হতে পারে।
প্রত্যাশা অনুযায়ী আয় হলে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর পর ‘টক্সিক’ হতে পারে দ্বিতীয় কোনো কন্নড় সিনেমা, যা বিশ্বব্যাপী প্রথম দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করবে।
যশের প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তা, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির প্রভাব, একাধিক ভাষায় মুক্তি এবং বড় কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বী সিনেমা না থাকা—সব মিলিয়ে উদ্বোধনী দিনে বড় অঙ্কের আয়ের সম্ভাবনা দেখছে সিনেমাটির নির্মাতা ও পরিবেশকরা।
‘টক্সিক’ মুক্তি পাচ্ছে ‘এ’ সার্টিফিকেট নিয়ে। সিনেমাটির দৈর্ঘ্য তিন ঘণ্টারও বেশি। কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও ইংরেজি—ছয় ভাষায় মুক্তির মাধ্যমে ভারতজুড়ে বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্য রয়েছে সিনেমাটির।
কমেন্ট