হৃতিক কি সত্যি গ্রিক গডের মতো দেখতে, উত্তর খুঁজছেন সালমানের ভাইপো

হৃতিক কি সত্যি গ্রিক গডের মতো দেখতে, উত্তর খুঁজছেন সালমানের ভাইপো

বলিউডের 'ভাইজানখ্যাত' অভিনেতা সালমান খানের ভাইপো এবং আরবাজ খান-মালাইকা অরোরার সন্তান আরহান খান সম্প্রতি বন্ধু আদি শেখাওয়াতের সঙ্গে গ্রিস সফরে গিয়েছিলেন। তাদের ইউটিউব চ্যানেল 'দাম বিরিয়ানি'-র নতুন পর্বের জন্য গ্রিসের রাজপথে ঘুরে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিনেতা হৃতিক রোশনকে নিয়ে মজাদার প্রতিক্রিয়া জানতে পারেন। 

বলিউডের এ নায়ককে বরাবরই ‘গ্রিক গড’-এর সঙ্গে তুলনা করা হয়। সত্যি কি গ্রিসের ভগবানদের এমনই হয় দেখতে? আদি ও আরহান গ্রিসের স্থানীয়দের হৃত্বিকের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেন, তারা কি মনে করেন যে, হৃত্বিকের মধ্যে গ্রিকদের মতো দেখতে কোনো বৈশিষ্ট্য আছে? 

ছবি দেখে এক স্থানীয় গ্রিক নারী হেসে জবাব দেন, ‘আমি আশা করি গ্রিসের পুরুষদের দেখতে যদি ওনার (হৃত্বিক) মতো হতো!’ এই জবাব শুনে আদি ও আরহান মজা করে বলেন, ভারতে সবাইকে হৃত্বিক রোশনের সঙ্গেই তুলনা করা হয়। সালমান খানের ভাইপো আরহান কৌতুক করে বলেন, ‘ভারতে সবাই তো হৃত্বিক রোশনের মতোই দেখতে, ওটাই আমাদের স্ট্যান্ডার্ড!’

গ্রিস সফরে আক্রোপলিস ঘুরে দেখা গেছে, স্থানীয় খাবার ও সংস্কৃতি উপভোগ করার পাশাপাশি সম্পূর্ণ ট্রিপটি ক্যামেরাবন্দি করেছেন আরহান ও তার বন্ধুরা। ভিডিওতে কিছুক্ষণের জন্য সালমান খানের সাবেক বৌদি তথা আরহানের মা মালাইকা অরোরাকেও দেখা গেছে।

উল্লেখ্য, অভিনেতা হৃত্বিক রোশনকে শেষবার দেখা গিয়েছিল 'ফাইটার' ও 'ওয়ার ২' সিনেমায়। অভিনেতা হিসেবে নিজের পরবর্তী মূল প্রজেক্ট ঘোষণা না করলেও রজনীকান্তের আগামী সিনেমা 'জেলার ২'-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়া প্রযোজক হিসেবে পা রেখে 'HRX Films'-এর ব্যানারে 'Mess' এবং 'Storm'-এর মতো প্রজেক্ট তৈরি করছেন তিনি।

‘টক্সিক’ নিয়ে সমালোচনা করলেই লিগ্যাল নোটিশ পাঠাচ্ছেন যশ! পরবর্তী

‘টক্সিক’ নিয়ে সমালোচনা করলেই লিগ্যাল নোটিশ পাঠাচ্ছেন যশ!

কমেন্ট